অপরাধীদের কোন প্রকার ছাড় দেয়া হবে না : ওসি শরীফুল ইসলাম
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
অপরাধীদের কোন প্রকার ছাড় দেয়া হবে না : ওসি শরীফুল ইসলাম
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

অপরাধীদের কোন প্রকার ছাড় দেয়া হবে না : ওসি শরীফুল ইসলাম

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
অপরাধীদের কোন প্রকার ছাড় দেয়া হবে না : ওসি ফতুল্লা

ফতুল্লার শিয়ারচর লালখাঁ এলাকার কিশোর গ্যাং ও কিশোর গ্যাং লিডার সহ সকল ধরনের অপরাধীদের আইনের আওতায় আনার জন্য পুলিশের সহযোগীতা চেয়েছেন এলাকাবাসী। অপরাধ দমন করে এলাকায় শান্তি ফিরিয়ে আনতে ওসির সাথে মত বিনিময় করেন এলাকার সর্বস্তরের জনগণ। তবে ওসি শরীফুল ইসলাম অপরাধী কোন প্রকার ছাড় না দেয়ার ঘোষণা দেন। শুক্রবার (৯ মে) রাত ৮টার দিকে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফুল ইসলামের রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এদিকে লালখাঁবাসী গুটি কয়েকজন অপরাধীর কাছে জিম্মি হয়ে আছে। অপরাধীরা কেউ নেতার শেল্টার চলে আবার কিছু অপরাধী নেতার আত্মীয় হওয়ার কারণে এলাকার লোকজন প্রতিবাদ করার সাহস পায় না বলে ওসির কাছে এমন অভিযোগ করেন।

লালখাঁ এলাকায় গত কয়েক মাসে কিশোর গ্যাংয়ের উৎপাত এতোটাই বৃদ্ধি পেয়েছে যা বুজানো যাবে না। আর মাদক ব্যবসা, ছিনতাই এবং ব্লাকমেইলার প্রতিটি মোড়ে বেড়ে উঠেছে। লালখাঁসহ পিটিআই রোড এলাকায় ওপেন মাদক ব্যবসা ও ছিনতাই হয়।

বিশেষ করে অপরাধীদের আস্তানা হিসেবে পরিচিত পিটিআই ভবনের সামনে। তারা রাত ১১ টার পর গার্মেন্ট শ্রমিকদের আটক করে বেতনের টাকা মোবাইল রেখে দিচ্ছে। এতো অপরাধ হলেও তাদের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায় না।

মত-বিনিময় সভায় বক্তব্য রাখেন লালখাঁর বিশিষ্ট ব্যবসায়ী তৈয়বুর রহমান, আবুল হোসেন, ফারুক মাদবর সহ কয়েকজন।

এসময় ওসি শরিফুল ইসলাম এলাকাবাসীকে বলেন, অপরাধীরা যত বড় ক্ষমতাশালী হউক না কেন কোন প্রকার ছাড় দেয়া হবে না। কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনার আশ্বাস দেন। এছাড়াও অপরাধ দমনে প্রতিদিন অভিযান চালানো হবে। অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহবান করেন তিনি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..