‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আ’লীগ নেতাসহ ২৮ জন গ্রেপ্তার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আ’লীগ নেতাসহ ২৮ জন গ্রেপ্তার
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আ’লীগ নেতাসহ ২৮ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আ’লীগ নেতাসহ ২৮ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ১১ জন ও পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতাসহ ১৭ জনসহ মোট ২৮জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে বিভিন্ন থানার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে কারো কারো বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার মামলা রেয়েছে। এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্ট আছে তাদের বিরুদ্ধে।

গ্রেফতারকৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে করা একাধিক মামলার অভিযুক্ত আসামী ১১ জন। এছাড়াও বিভিন্ন মামলার ওয়ারেন্ট সহ মামলার অভিযুক্ত আসামী ১৭ জনসহ মোট ২৮ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী। তিনি জানান, নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ১১ জন গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা জেলায় অস্থিতিশীলতা সৃষ্টি ও পরিকল্পনাকারী।

অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতারকৃতরা হচ্ছে, বৈষম্য মামলায় গ্রেফতার সদর থানার ১৮ নং ওয়ার্ড যুবলীগের নেতা শাকিল হোসেন (৩৭) ফতুল্লা থানার ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাজ্জাক (৪৫) ছাত্রলীগের সক্রিয় সদস্য মোহাম্মদ আলী (৩৬) সিদ্ধিরগঞ্জ থানায় বন্দর থানা জাতীয় পার্টির সহ সভাপতি মোহাম্মদ আলী (৩৬) নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য রাব্বী (২৩) বন্দর থানায় ২৩ নং শ্রমিক লীগের সভাপতি লিটন মিয়া (৪৮) রূপগঞ্জ থানায় দাউদপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি বাচ্চু মিয়া (৫০) আড়াইহাজার থানায় রুবেল মিয়া (৩১) বাবুল (৬০) সোনারগাও থানায় আওয়ামীলীগের কর্মী মজিবর রহমান (৬০)।

এছাড়াও পুলিশ বিভিন্ন মামলার ওয়ারেন্ট সহ মামলার অভিযুক্ত ১৭ জন সহ ২৮ জনকে গ্রেফতার করেছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..