অস্ট্র্রেলিয়ায় তাণ্ডব এবার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
অস্ট্র্রেলিয়ায় তাণ্ডব এবার
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিসির কাছে টাকা দাবি, প্রতারক শামীম ওসমান গ্রেপ্তার ট্যাক্সি মালিকদের পাশে এড. টিপু : প্রতিবাদ সভায় মনির ফতুল্লায় ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার র‌্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর ৮০ লাখ টাকা ডাকাতি, মূলহোতা গ্রেপ্তার আল আমিন আপনাদের সন্তান, দায়িত্বও আপনারদের : ফতুল্লাবাসীকে হাসনাত সড়ক বন্ধ করে মনির কাসেমীর সভা, জনগণের ভোগান্তি ফতুল্লায় চোরাই মোটরসাইকেল চক্রের মূল হোতাসহ চারজন গ্রেফতার এনসিপির প্রার্থীর ওপর হামলার চেষ্টার অভিযোগে মামলা, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে পথসভায় আসছেন তারেক রহমান এমপি প্রার্থী ইসমাইল সিরাজীর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় বিপুল অস্ত্র ও মাদকসহ চিহ্নিত সন্ত্রাসী ‘ফাইটার মনির’ গ্রেফতার ধানের শীষ বনাম ‘বিদ্রোহী’ আতঙ্ক : চাপের মুখে জোট প্রার্থী ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি

অস্ট্র্রেলিয়ায় তাণ্ডব এবার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
অস্ট্র্রেলিয়ায় তাণ্ডব এবার

ইউরোপ আমেরিকা ও কানাডার পর ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ঈদের সিনেমা ‘তাণ্ডব’ মুক্তি পেয়েছে অস্ট্রেলিয়ায়। দেশটির অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন এবং অ্যাডিলেড শহরের ৪৫টি থিয়েটারে মুক্তি পেয়েছে সিনেমাটি। ‘তাণ্ডব’ অস্ট্রেলিয়ায় পরিবেশন করছে ‘বঙ্গজ ফিল্মস’।

বঙ্গজ ফিল্মসের প্রতিষ্ঠাতা তানিম মান্নান বলেন, ‘শুক্রবার থেকে অস্ট্রেলিয়ার থিয়েটারে চলছে তাণ্ডব সিনেমা। প্রথম দিনের শো ভালো চলেছে, তিন-চার দিনের অগ্রিম টিকেটও বিক্রি হয়েছে।’ এর আগে ১৩ জুন থেকে সিনেমাটি ইউরোপ আমেরিকা ও কানাডার অর্ধশত সিনেমা হলে মুক্তি পায়। সেখানের পরিবেশনার দায়িত্বে আছে বায়োস্কোপ ফিল্মস।

রায়হান রাফী পরিচালিত তাণ্ডব সিনেমায় শাকিব খানের সঙ্গে আছেন অভিনেত্রী জয়া আহসান। আরো অভিনয় করেছেন সাবিলা নূর। এই সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে এই অভিনেত্রীর।

‘তাণ্ডব’ সিনেমার গল্প একটি টিভি চ্যানেলের হামলাকে কেন্দ্র করে। স্বাধীন নামের এক ছেলে এই হামলা ঘটায়। সেখানে জিম্মি করে সরকারের মন্ত্রী ও উচ্চপদস্থদের মুখ থেকে তাদের অপকর্মের স্বীকারোক্তি আদায় করেন স্বাধীন। সিনেমার গল্পের ভেতরে স্বাধীনকে দিয়ে বিচারবহির্ভূত হত্যাকা-, মিথ্যা মামলায় ধরে নিয়ে যাওয়া, গুম, আয়নাঘর, দুর্নীতি নিয়ে কড়া বার্তা দিতে চেয়েছেন রাফী।

সিনেমার বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, সিয়াম আহমেদ, আফরান নিশো, রোজি সিদ্দিকী, ফজলুর রহমান বাবু, তারিক আনাম খানসহ অনেকে। ২ ঘণ্টা ৯ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমার চিত্রনাট্যকার রাফী ও আদনান আদিব খান।

গত ৭ জুন কোরবানি ঈদের দিন মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ চলছে দেশের ১৩২টি প্রেক্ষাগৃহে, এর মধ্যে স্ট্রার সিনেপ্লেক্সে চলছে সিনেমার ৪০টি শো। ‘তাণ্ডব’ প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ-প্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত টিভি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..