অস্ত্রধারী সেই সোহাগকে খুঁজছে পুলিশ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
অস্ত্রধারী সেই সোহাগকে খুঁজছে পুলিশ
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ রাজশাহীতে গর্তে পড়া শিশু সাজিদ বেঁচে নেই নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার লাঠি হাতে হকার উচ্ছেদ করলেন টিপু ফতুল্লায় সৌদি প্রবাসীর রহস্যজনক মৃত্যু, স্ত্রী আটক ফতুল্লা দলিল লেখক সমিতিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে চাঁদাবাজ-অবৈধ অস্ত্রধারীদের কোনো অবস্থান নেই : এসপি যানজট, নিরাপত্তাহীনতা ও দূষণ সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ দাবি পেশাদার সাংবাদিকদের ঐক্য হলেই অপসাংবাদিকতা দূর হবে ফতুল্লায় পুলিশের অভিযানে অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার দুই বাংলার আলো ছড়ানো লেখক শাম্মী তুলতুল কথিত সাংবাদিক শামীমাসহ ৩ জন আটক, পুলিশ-সাংবাদিকদের হুমকি বিয়ে করলেন এনসিপি নেতা হান্নান মাসউদ, কনে ছাত্রশক্তির নেত্রী প্রেমের টানে আড়াইহাজারে চীনা তরুণ দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবকদের ভূমিকা অপরিসীম : স্বরাষ্ট্র উপদেষ্টা

অস্ত্রধারী সেই সোহাগকে খুঁজছে পুলিশ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
অস্ত্রধারী সেই সোহাগকে খুঁজছে পুলিশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষের সময় প্রতিপক্ষকে লক্ষ্য করে প্রকাশ্যে পিস্তল দিয়ে গুলি করতে দেখা যাওয়া যুবককে গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার করতে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে। তাকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, তার পরিচয় জানার পর থেকেই তাকে গ্রেপ্তার ও অস্ত্রটি উদ্ধার করার চেষ্টা চলছে।

প্রকাশ্যে পিস্তল দিয়ে গুলি করে আলোচিত হয়ে উঠা ওই যুবকের নাম সোহাগ। তিনি নাসিক ৭ নং ওয়ার্ডের কদমতলী দক্ষিণপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগরের ফুফাতো ভাই বলে জানা গেছে।

নাসিক ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন জানান, অবৈধ অস্ত্রধারী সোহাগ দীর্ঘদিন ধরে রাকিবুর রহমান সাগরের ক্যাডার হয়ে কাজ করছে। আত্মীয় হওয়ায় সাগরের বিশ^স্ত সহযোগী হিসেবে সে তার ক্যাডার বাহিনীর নেতৃত্ব দিয়ে আসছে। ঘটনার দিন সাগরের পক্ষ হয়ে সোহাগ প্রকাশ্যে বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি করেছে।

জানতে চাইলে রাকিবুর রহমান সাগর বলেন, সোহাগের সঙ্গে পারিবারিকভাবে আমার কোন সম্পর্ক নেই। সে আমার দূরসম্পর্কের আত্মীয়। আমার আত্মীয় পরিচয় দিয়ে বিভিন্ন সুবিধা আদায় করে। আমাকে বিতর্কিত করতে তৃতীয় পক্ষের প্ররোচনায় সে ঘটনার সময় এমন কাজ করেছে।

উল্লেখ্য, আদমজী ইপিজেডের ঝুট ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর ও নাসিক ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে আদমজী নারায়ণগঞ্জ সড়কের পূর্বপাশে ডিএনডি সেচ খালে নির্মিত সেতুর উপর দাঁড়িয়ে গুলি করতে দেখা যায় সোহাগকে। গুলিকরার এ দৃশ্যটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ফলে এটি হয়ে উঠে আলোচনার কেন্দ্র বিন্দুতে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..