অস্ত্রবাজরা ভয়ভীতি দেখিয়ে টাকা দিয়ে ভোট কিনছে : মেয়র প্রার্থী রফিক
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
অস্ত্রবাজরা ভয়ভীতি দেখিয়ে টাকা দিয়ে ভোট কিনছে : মেয়র প্রার্থী রফিক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

অস্ত্রবাজরা ভয়ভীতি দেখিয়ে টাকা দিয়ে ভোট কিনছে : মেয়র প্রার্থী রফিক

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
অস্ত্রবাজরা ভয়ভীতি দেখিয়ে টাকা দিয়ে ভোট কিনছে : মেয়র প্রার্থী রফিক

নারায়ণগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক বলেন, আজকে ১নং ওয়ার্ডে আলিমুদ্দিনের ছেলে পনির প্রত্যেকটি ঘরে ঘরে জনপ্রতি তিন হাজার করে টাকা দিচ্ছে এই টাকা দিয়ে তারা ভোট কিনছে। আর যারা টাকা নিতে অস্বীকার করছে তাদেরকে ভয় ভীতি দেখাচ্ছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজনেরা হুমকি দিয়ে বলছে, ওরা এক ভোট পেলেও নির্বাচনে বিজয়ী হবে। তদের ভোটের প্রয়োজন নেই, ওরা উপর থেকে ভোট নিয়ে নেবে।

শনিবার (২২ জুন) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ টেকপাড়া এলাকায় গণসংযোগ শেষে তিনি এ কথা বলেন।

নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী উল্লেখ করে তিনি বলেন, কাঞ্চন পৌরসভা নির্বাচনে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আশা করছি, নির্বাচন শতভাগ ফেয়ার হবে। তবে একটাই আশঙ্কা বহিরাগতরা। আপনারা জানেন এমপি গাজী সাহেবের ছেলের এপিএস হীরা প্রত্যেকদিন ৪ নং ওয়ার্ডে অফিস করছে । এই হীরা কে আপনারা জানেন? সে একজন অস্ত্রবাজ ও অস্ত্রধারী। সে কয়েকবার অস্ত্র নিয়ে ধরা পড়েছে। এই অস্ত্রবাজ হীরা তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার নেতাকর্মীদের হুমকি দিচ্ছে। তবে তার হুমকিতে আমার নেতা কর্মীরা ভয় পায় না।

তিনি আরও বলেন, প্রতিপক্ষের প্রার্থীর সাথে যারা গণসংযোগ করছে তারা কেউ এখানকার ভোটার না, তারা সবাই বহিরাগত। এমনকি পাপ্পা গাজী সহ হীরা তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে প্রতিপক্ষের প্রার্থীকে নিয়ে গণসংযোগ করছে। তারা আমাদের ভোটার ও লোকজনদের নানাভাবে ভয় দেখাচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশন ও প্রশাসনকে একাধিক অভিযোগ দেওয়া হয়েছে। তবে দেশটা এতো মগের মুল্লুক না। এই কাঞ্চনে কোন অপশক্তির বিজয় হবে না।

এর আগে, গত রবিবার (১৬ জুন) কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশার লিফলেট ও ভোটার স্লিপ দিয়ে জনপ্রতি ৫’শ টাকা বিতরণ করে ভোট কেনার অভিযোগ উঠেছে। এই ঘটনার বেশ কয়েকটি স্থির চিত্র (ছবি) ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এই ঘটনাকে মিথ্যা ও বানোয়াট বলে নিজেকে নির্দোষ দাবি করেছেন মেয়র প্রার্থী আবুল বাশার বাদশা।

প্রসঙ্গত, আগামী ২৬ জুন নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাঞ্চন পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে জগ প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন রফিকুল ইসলাম রফিক ও মোবাইল ফোন প্রতীকে দেওয়ান আবুল বাশার বাদশা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..