আইনজীবী সাইফুল হত্যার বিচারের দাবিতে আদালতপাড়ায় বিক্ষোভ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আইনজীবী সাইফুল হত্যার বিচারের দাবিতে আদালতপাড়ায় বিক্ষোভ
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

আইনজীবী সাইফুল হত্যার বিচারের দাবিতে আদালতপাড়ায় বিক্ষোভ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
আইনজীবী সাইফুল হত্যার বিচারের দাবিতে আদালতপাড়ায় বিক্ষোভ

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবীরা। বুধবার (২৭ নভেম্বর) বেলা ১টার দিকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের পর আদালত পাড়ায় সমাবেশ করেন আইনজীবীরা।

এসময় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুসহ বিভিন্ন আইনজীবীরা বক্তব্য দেন। সমাবেশে বক্তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সুষ্ঠু বিচার এবং ‘উগ্রবাদী’ সংগঠন ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধের দাবি জানান।

মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খাঁন বলেন, বাংলাদেশের উপর সম্রাজ্যবাদী শকুনের প্রখর দৃষ্টি পড়েছে। আজ বাংলাদেশে বিভিন্ন ইস্যু তৈরী করে অস্থিতিশীল পরিবেশ তৈরীর চেষ্টা চলছে। এই চিন্ময় একজন উগ্রবাদী। তিনি হিন্দু ধর্মের কোন প্রতিনিধিত্ব করেন না। বাংলাদেশের পতাকা নিচে রেখে ইসকনের পতাকা উপরে টাঙানো হয়েছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা হয়েছে। বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন। তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, সেই মামলায় জামিনের আবেদন করায় তা মঞ্জুর হয়নি। রাষ্ট্র পক্ষের শুনানি করার কারণে সাইফুল ইসলাম আলিফকে জবাই করে নৃসংশভাবে হত্যা করা হয়েছে। এটা মধ্যযুগীয় বর্বরতা। আইনজীবীদের কোন দল নাই, মত নাই। তারা হিন্দু-মুসলিম দাঙ্গা বাঁধিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। আমরা বলে দিতে চাই, এই দেশে আমরা হিন্দু, খ্রিষ্টান, বৌধ, মুসলিম বাস করি। আমরা সবাই ভাই, এদেশের নাগরিক। একে অপরের উপর কাঁধে কাঁধ রেখে জীবনযাপন করবো। এই দেশকে গড়ে তুলবো, গণতন্ত্র প্রতিষ্ঠা করবো।

মহানগর বিএনপির সদস্য সচিব এড. মো. আবু আল ইউসুফ খান টিপু বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে পদত্যাগ করে পালিয়ে গিয়েছে। তারা বাংলাদেশেল ষড়যন্ত্রাকারীদের সাথে হাত মিলিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংস করে দিতে চায়। ইস্কনের বহিস্কৃত নেতা চিন্ময়কে গ্রেপ্তার করা হয়। সে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সে ষড়যন্ত্র করে পালিয়ে যেতে চেয়েছিল। তাকে বাংলাদেশের বর্তমান সরকার গ্রেপ্তার করেছে। তথাকথিত ইস্কনের নামে দেশের অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে। দেশের জনগণ এই ষড়যন্ত্রকে মেনে নিবে না।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এইচ এম আনোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভূঁইয়াসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..