আই হ্যাভ অ্যা প্ল্যান ফর মাই কান্ট্রি, ফর মাই পিপল : তারেক রহমান
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আই হ্যাভ অ্যা প্ল্যান ফর মাই কান্ট্রি, ফর মাই পিপল : তারেক রহমান
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

আই হ্যাভ অ্যা প্ল্যান ফর মাই কান্ট্রি, ফর মাই পিপল : তারেক রহমান

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
আই হ্যাভ আ প্ল্যান ফর মাই কান্ট্রি, ফর মাই পিপল : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিশ্ববরেণ্য নেতা মার্টিন লুথার কিং বলেছিলেন আই হ্যাভ অ্যা ড্রিম। আর আমি দেশবাসীকে বলতে চাই, ‘আই হ্যাভ অ্যা প্ল্যান ফর মাই কান্ট্রি ফর মাই পিপল’।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ১৭ বছর পর দেশে ফেরার ঐতিহাসিক প্রত্যাবর্তনের দিনে সংবর্ধনার মঞ্চে উঠে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন নারী, পুরুষ, শিশু নিরাপদে ঘর থেকে বের হতে পারে। আর এসব কাজে সবাইকে, বিশেষ করে তরুন প্রজন্মকে প্রত্যাশিত ভূমিকা পালন করতে হবে।

সকলে ঐক্যবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ হলে লক্ষ কোটি মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবো বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আওয়ামী দুঃশাসনের স্মৃতি স্মরণ করে তিনি বলেন, বিগত ১৫ বছরে শুধু রাজনৈতিক দলের নেতাকর্মী না, সাধারণ মানুষ গুম খুনের শিকার হয়েছে।

এরপর সদ্য শহীদ হওয়া জুলাইয়ের অন্যতম নায়ক ওসমান হাদীকে নিয়ে তিনি বলেন, প্রজন্মের সাহসী সদস্য ওসমান হাদীকে শহীদ করা হয়েছে। সে চেয়েছিল এই দেশের মানুষের গণতান্ত্রিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে।

৭১ ও ২৪ শহীদ মানুষের রক্তের ঋণ শোধ করতে হবে। আধিপত্যবাদীরা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত, সবাইকে ধৈর্য ধারণ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, যেকোন উসকানির মুখে ধীর ও শান্ত থাকতে হবে। সবাই মিলে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। আমরা শান্তি চাই।

এরপর নিজের ইচ্ছার কথা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আই হ্যাভ আ প্লান, ফর মাই কান্ট্রি ফর মাই পিপল। সেই প্লানটা হলো বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মানুষকে নিয়ে। আমরা বাংলাদেশের মানুষের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই। আর এই পরিকল্পনা বাস্তবায়নে সব মানুষের সহযোগিতা লাগবে।

দীর্ঘদিন পর দেশে ফিরে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, নবী করিম (স.) এর ন্যায় পরায়ণতার আলোকে দেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ।

দেশে ফিরে অসুস্থ মাকে দেখতে না গিয়ে কেন তিনি সংবর্ধনার মঞ্চে তার ব্যাখ্যায় তারেক রহমান বলেন, সন্তান হিসেবে আমার মন মায়ের বিছানার পাশে পড়ে আছে। কিন্তু যে মানুষগুলো নিজের জীবন উৎসর্গ করেছেন, তাদের ফেলে আমি হাসপাতালে যেতে পারি না। তাই আপনাদের কাছে এসেছি।

পরে সব ধর্মের মানুষকে নিয়ে তিনি বলেন, যেকোনো ধর্মের যেকোনো দলের মানুষ হই না কেন, যেকোন মূল্যে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যেকোন ধর্মের মানুষ যাতে নিরাপদে থাকে সেরকম দেশ গড়বো। এরপর সবাইকে বিশৃঙ্খলা পরিহারের আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..