আড়াইহাজারে অভিযান: পৌর কাউন্সিলরসহ ৭ জন গ্রেপ্তার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আড়াইহাজারে অভিযান: পৌর কাউন্সিলরসহ ৭ জন গ্রেপ্তার
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিসির কাছে টাকা দাবি, প্রতারক শামীম ওসমান গ্রেপ্তার ট্যাক্সি মালিকদের পাশে এড. টিপু : প্রতিবাদ সভায় মনির ফতুল্লায় ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার র‌্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর ৮০ লাখ টাকা ডাকাতি, মূলহোতা গ্রেপ্তার আল আমিন আপনাদের সন্তান, দায়িত্বও আপনারদের : ফতুল্লাবাসীকে হাসনাত সড়ক বন্ধ করে মনির কাসেমীর সভা, জনগণের ভোগান্তি ফতুল্লায় চোরাই মোটরসাইকেল চক্রের মূল হোতাসহ চারজন গ্রেফতার এনসিপির প্রার্থীর ওপর হামলার চেষ্টার অভিযোগে মামলা, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে পথসভায় আসছেন তারেক রহমান এমপি প্রার্থী ইসমাইল সিরাজীর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় বিপুল অস্ত্র ও মাদকসহ চিহ্নিত সন্ত্রাসী ‘ফাইটার মনির’ গ্রেফতার ধানের শীষ বনাম ‘বিদ্রোহী’ আতঙ্ক : চাপের মুখে জোট প্রার্থী ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি

আড়াইহাজারে অভিযান: পৌর কাউন্সিলরসহ ৭ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
আড়াইহাজারে অভিযান: পৌর কাউন্সিলরসহ ৭ জন গ্রেপ্তার

আড়াইহাজারে সাবেক পৌর কাউন্সিলরসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এনায়েত হোসেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আড়াইহাজার পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মমিনুল ইসলাম শুভকে পাচরুখি এলাকায় একটি ভাঙচুর ও লুটপাটের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, সাতগ্রাম ইউনিয়নের শখেরগাঁও গ্রামের বিল্লাল হোসেনের ছেলে জালাল হোসেনকে নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার করা হয়।

অন্যান্য গ্রেপ্তারকৃতরা হলেন- উচিৎপুরা ইউনিয়নের দাসীরদিয়া গ্রামের আফিল উদ্দিনের দুই ছেলে বাচ্চু ও হাছেন আলী, যাদের বিরুদ্ধে জিআর মামলার ওয়ারেন্ট রয়েছে, দুপতারা ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের মোতালিব ভুঁইয়ার ছেলে নাজিমুদ্দিন ভুঁইয়া, যাকে সিআর মামলায় সাজা প্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে, ব্রাহ্মন্দি ইউনিয়নের মারুয়াদী গ্রামের ইসমাইলের ছেলে কবির হোসেন, যাকে ৩৪ ধারায় কোর্টে প্রেরণ করা হয়েছে, আড়াইহাজার থানার পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..