আড়াইহাজারে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আড়াইহাজারে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

আড়াইহাজারে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৫ মে, ২০২৪
আড়াইহাজারে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

আড়াইহাজারে শ্বশুরবাড়িতে গোলনাহার (২৫) নামের এক গৃহবধূ খুন হওয়ার অভিযোগ করেছে তার পরিবার। শুক্রবার রাতে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গোলনাহার একই গ্রামের মৃত রহিম মিয়ার মেয়ে এবং রিপন মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টার দিকে আড়াইহাজার উপজেলার রামচন্দ্রদী পূর্বপাড়া ব্রিজসংলগ্ন গৃহবধূর স্বামী মো. রিপনের বাড়িতে মুরগি রান্নাকে কেন্দ্র করে দেবর আরিফ ও স্বামী রিপনের সঙ্গে ঝগড়ার সময় চুলের মুঠি ধরে মারধর করলে গোলনাহার গুরুতর আহত হন।

এ সময় স্বজনরা উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত গৃহবধূ দুই সন্তানের জননী।

নিহতের ভাই আব্দুল হক বলেন, ‘সাত-আট বছর আগে তার বোন গোলনাহারের সাথে একই গ্রামের রাজ্জাকের ছেলে রিপনের বিয়ে হয়। এর পর থেকে বিভিন্নভাবে তাকে নির্যাতন করা হতো। যৌতুকের জন্য এর আগেও কয়েকবার মারধর করা হয়েছে। আমি এর বিচার চাই।’

আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ ঘটনা নিশ্চিত করে জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..