আড়াইহাজারে চায়না ব্যাটারি কারখানায় অগ্নিকাণ্ড
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আড়াইহাজারে চায়না ব্যাটারি কারখানায় অগ্নিকাণ্ড
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

আড়াইহাজারে চায়না ব্যাটারি কারখানায় অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
আড়াইহাজারে চায়না ব্যাটারি কারখানায় অগ্নিকাণ্ড

আড়াইহাজারে একটি চায়না ব্যাটারি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের বাগবাড়ি এলাকার এভারেজ ব্যাটারি কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বাগবাড়িতে আরএম গ্রুপের ভেতরে চীনা নাগরিক মি. সেনের মালিকানাধীন এভারেজ ব্যাটারি কারখানায় সকাল সাড়ে ৯টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আড়াইহাজার, নরসিংদী ও মাদবদী ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট সকাল ৯টা ৫৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। আড়াই ঘণ্টার চেষ্টায় দুপুর সাড়ে ১২টার দিকে তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে আনুমানিক আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কারখানার মালিকপক্ষ। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..