আড়াইহাজারে বিএনপি নেতার উপর হামলা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আড়াইহাজারে বিএনপি নেতার উপর হামলা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত

আড়াইহাজারে বিএনপি নেতার উপর হামলা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
আড়াইহাজারে বিএনপি নেতার উপর হামলা

আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও জেলা যুবদলের সাবেক সহসভাপতি সালাউদ্দিন চৌধুরীকে হাত ও পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা। ৭ ফেব্রুয়ারি রাতে উপজেলার কালাপাহাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটলেও বুধবার পর্যন্ত মামলা নেয়নি পুলিশ।

ঘটনায় আহত সালাউদ্দিন চৌধুরীকে (৬০) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সালাউদ্দিন চৌধুরী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। পরে আহতের স্ত্রী আনোয়ারা বেগম বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বিএনপির রাজনীতি করার কারণে একই গ্রামের রাজ্জাক মোল্লা ওরুফে রেজেক (৫০) সামাজিক খুঁটিনাটি বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে টাকা পয়সা দাবিসহ হুমকি-ধামকি দিয়ে আসছিল। পরে ঘটনার দিন রাজ্জাকসহ তার পুত্র শরিফ (২৮), সজিব (২৫), মজিবুর রহমানের ছেলে বাবু (২৫) ও জাহাঙ্গীরের ছেলে ফরহাদসহ (২৫) অজ্ঞাত ১০-১২ জন দেশীয় অস্ত্র-দা, হকস্টিক নিয়ে সালাউদ্দিন চৌধুরীর উপর হামলা চালায়। এ সময় সালাউদ্দিন চৌধুরীর বাম হাত ও ডান পা হাড়ভাঙ্গা সহ গুরুতর আহত হয়। পরে হামলাকারীরা ২ লাখ ১৮ হাজার টাকা ও ৪০ হাজার টাকা মূল্যের একটি স্মার্ট ফোন লুট করে পালিয়ে যায়।

এদিকে আহত সালাউদ্দিন চৌধুরীকে প্রথমে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা হসপিটালে রেফার্ড করা হয়। বর্তমানে তিনি আল বারাকা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, আমি কোন অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..