আড়াইহাজারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি, এক লাখ টাকা জরিমানা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আড়াইহাজারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি, এক লাখ টাকা জরিমানা
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

আড়াইহাজারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি, এক লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
আড়াইহাজারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি, এক লাখ টাকা জরিমানা

আড়াইহাজারে মেয়াদ উত্তীর্ণ চেতনা নাশক ওষুধ বিক্রয়ের অপরাধে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) রূপগঞ্জে ও আড়াইহাজারের বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করে বিশেষ টাস্কফোর্স।

অভিযানের সময় আড়াইহাজার উপজেলার কালি বাড়ি বাজারে ‘আনান মেডিকেল হল’ নামে এক দোকানে মেয়াদ উত্তীর্ণ চেতনানাশক ঔষধ জাসোসিন, এন্টিবায়োটিক ঔষধ জিনারক্স সি ভি সহ বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যায়। এর প্রেক্ষিতে ‘আনান মেডিকেল হল’কে এক লাখ টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ‘র সহকারী পরিচালক ও বিশেষ টাস্কফোর্সের সদস্য সচিব মো. সেলিমুজ্জামান। এসময় টাস্কফোর্সের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ফুড ইন্সপেক্টর সালাউদ্দিন ভূঁইয়া।

মোঃ সেলিমুজ্জামান গণমাধ্যমকে জানান, আজকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে বিশেষ টাস্কফোর্স অভিযান হয়েছে। অভিযান চলাকালে আমরা জানতে পারি, আড়াইহাজার উপজেলার কালি বাড়ি বাজারে আনান মেডিকেল হলে মেয়াদ উত্তীর্ণ চেতনানাশক ঔষধ জাসোসিন, এন্টিবায়োটিক ঔষধ জিনারক্স সি ভি সহ বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় ও সংরক্ষণ করা হচ্ছে। পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

তিনি আরও জানান, এরই সাথে অভিযান চলাকালে আমরা জনসাধারণের মাঝে ভোক্তা অধিকার আইন বিষয়ক লিফলেট বিতরণ করা হয়। ভোক্তা অধিকার আইন সকলের জানা অনেক প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..