আড়াইহাজারে সন্ত্রাস-মাদক ব্যবসার অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আড়াইহাজারে সন্ত্রাস-মাদক ব্যবসার অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

আড়াইহাজারে সন্ত্রাস-মাদক ব্যবসার অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
আড়াইহাজারে সন্ত্রাস-মাদক ব্যবসার অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ইউপি সদস্য সোহেলকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার উপজেলা ব্রাক্ষন্দী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহেল ব্রাক্ষন্দী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য ও মাদক বিক্রেতা মকবুল হোসেনের ছেলে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, সোহেল তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক কারবারি। দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে। তার পুরো পরিবার মাদকের সঙ্গে জড়িত। প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগ ও রয়েছে তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে সন্ত্রাসী ও মাদকসহ ৮-১০টি মামলা রয়েছে। সোহেলকে নিয়ে মাদক ও অস্ত্র উদ্ধারের অভিযান পরিচালনা করা হবে।

স্থানীয়রা জানান, বিগত ইউপি নির্বাচনে ক্ষমতার দাপট দেখিয়ে সোহেল ইউপি সদস্য নির্বাচিত হয়। নির্বাচিত হওয়ার পর থেকে সে আরও বেপোরোয়া হয়ে উঠে। সবশেষ উপজেলা আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেনকে কুপিয়ে হত্যার চেষ্টা করে সোহেল বাহিনী।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..