আড়াইহাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন গ্রেপ্তার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আড়াইহাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন গ্রেপ্তার
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

আড়াইহাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
আড়াইহাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনকে দু’টি হত্যা মামলায় গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার ফতুল্লা থানাধীন দক্ষিণ সস্তাপুর এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম স্বপনের বাড়ি আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খাইল্লারচর গ্রামে। তিনি দীর্ঘ প্রায় দুই দশক ধরে আওয়ামীলীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত রয়েছেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি বৈষম্যবিরোধী ছত্র-জনতার আন্দোলনের সময় দুজন নিহতের ঘটনায় আড়াইহাজার থানায় এবং ফতুল্লা থানায় দায়ের করা দু’টি হত্যা মামলার এজাহারনামীয় আসামি সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন ফতুল্লার দক্ষিণ সস্তপুর এলাকায় তার শ্বশুর বাড়িতে অবস্থান করছে। পরে বিষয়টি নিশ্চিত হয়ে আমরা রাতে ওই বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে তাকে গ্রেপ্তার করি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম স্বপন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে আওয়ামীলীগ থেকে টানা চারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর আস্থাভাজন ও ঘনিষ্ঠজন ছিলেন। সাবেক এমপি বাবুর আশীর্বাদেই স্বপন দুইবার কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। সব শেষ চলতি বছর সরকার পতন আন্দোলনের মাত্র মাসখানেক পূর্বে গত ২২ মে অনুষ্ঠিত আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন সাইফুল ইসলাম স্বপন।

জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামী সাইফুল ইসলাম স্বপনের বিরুদ্ধে আরও কোন মামলা আছে কিনা আমরা অনুসন্ধান করছি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..