আদালত থেকে আসামী পলায়ন, ফের গ্রেপ্তার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আদালত থেকে আসামী পলায়ন, ফের গ্রেপ্তার
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

আদালত থেকে আসামী পলায়ন, ফের গ্রেপ্তার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
আদালত থেকে আসামী পলায়ন, ফের গ্রেপ্তার

মাদক সেবন করে মাদকের টাকার জন্য নিজের মাকে মারধর করতো রাজু ওরফে রনি। তার অত্যাচার সহ্য করতে না পেরে আদালতের দারস্থ হয় মা পারভিন বেগম। মামলার পরে কোর্টে উপস্থিত না হওয়ায়, বিজ্ঞ আদালত রাজুর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে। সেই ওয়ারেন্টের প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে। কিন্তু পরবর্তীতে কোর্টে মানসিক রোগী প্রমান হওয়ায় কোর্ট তাকে মামলা থেকে খারিজ করে দেয়। খারিজ হওয়ার খুশিতে আইনী কার্যক্রম সম্পন্ন না করেই বিজ্ঞ আদালতের এজলাশ থেকে দৌড়ে পালিয়ে যায় রাজু ওরফে রনির।

ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে। বুধবার (৩ এপ্রিল) দুপুরে আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যায় রাজু ওরফে রনি। এ ঘটনায় নারায়ণগঞ্জ গোয়েন্দা শাখা (ডিবি) ও কোর্ট পুলিশের সমন্বয়ে তাকে, সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে আটক করে। তথ্যটি নিশ্চিত করেছে কোর্ট পুলিশের পুলিশ পরিদর্শক (ওসি) আসাদুজ্জামান।

অভিযুক্ত রাজু ওরফে রনি (২৭) বন্দর উপজেলার মোঃ মোতালেব মিয়ার ছেলে। মাদক সেবন করে মাকে মারধর দায়ে গত বছরের ১১ জুলাই, তার মা বাদী হয়ে নারায়ণগঞ্জ কোর্টে একটি মামলা দায়ের করেন। (ধারা-৩২৩, ৩৮০, ৪২৭ ও ৫০৬ ধারায় মামলা হয়)

কোর্ট পুলিশের পুলিশ পরিদর্শক (ওসি) আসাদুজ্জামান জানায়, অভিযুক্ত রাজু উরফে রনি (২৭) মানসিক সমস্যা থাকায় বিজ্ঞ আদালত আজকে তাকে মামলা থেকে খারিজ করে দেয়। সেই সময় আদালত থেকে সে পালিয়ে যায়। এ সময় ডিবি পুলিশ ও কোর্ট পুলিশের অভিযান করে তাকে আটক করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে অদিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা বলেন, মাদক সেবন করে নিজের বাবা মাকে মারধর করার ঘটনার মামলায় হয় আসামীর বিরুদ্ধে। পরে ওয়ারেন্টের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। তবে আজ আদালত থেকে আসামী পালিয়ে যায়। পরে পুলিশ তাকে আবার আটক করে কারাগারে প্রেরণে করে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..