আন্তর্জাতিক লেখক দিবস উপলক্ষে নগরীতে লেখক সম্মেলন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আন্তর্জাতিক লেখক দিবস উপলক্ষে নগরীতে লেখক সম্মেলন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত

আন্তর্জাতিক লেখক দিবস উপলক্ষে নগরীতে লেখক সম্মেলন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
আন্তর্জাতিক লেখক দিবস উপলক্ষে নগরীতে লেখক সম্মেলন

‘শান্তির পৃথিবী চাই, সর্বমানবিক স্বদেশ চাই’ শ্লোগানকে সামনে রেখে সৃজনশীল লেখকের সাহিত্য সংগঠন বাংলাদেশ রাইটার্স ক্লাব ঘোষিত দ্বাবিংশতিতম আন্তর্জাতিক লেখক দিবস-২০২৩ উপলক্ষে লেখক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জানুয়ারী) দুপুর ২টায় দেশের বিভিন্ন স্থান থেকে আগত বরেণ্য কবি-সাহিত্যিকের অংশগ্রহণের মধ্য দিয়ে শহরের শেখ রাসেল নগর পার্কে লেখক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন কবি হালিম আজাদ, প্রবন্ধ পাঠ করেন কবি মজিদ মাহমুদ।

আন্তর্জাতিক লেখক দিবস উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ এর আহবায়ক কবি ও সাংবাদিক মো. শফিকুল ইসলাম আরজুর সভাপতিত্বে দুপুর ২ টায় ২নং রেল গেটে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কবিতার শান্তিযাত্রা শেখ রাসেল নগর পার্কের মুক্ত মঞ্চে প্রবেশের মধ্য দিয়ে উদযাপন কমিটির নেতৃবৃন্দ, লেখক ও আগত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক একেএম শাহনাওয়াজ। এ পর্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ কবি করীম রেজা, কবি শাহেদ কায়েস। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক কবি ফরিদুল মাইয়ান। শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি সালমা ডলি।

উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ এর সদস্য সচিব মোহাম্মদ আল মনির এর সভাপতিত্বে দ্বিতীয় পর্বে দেশ বরেণ্য কবিদের কবিকণ্ঠে কবিতাপাঠের মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি’র ফেলো শিশু সাহিত্যিক রহীম শাহ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু সাহিত্যিক মালেক মাহমুদ, বাংলা একাডেমি উপ পরিচালক কবি ও অনুবাদক ফারহান ইসরাক। স্বাগত বক্তব্য রাখেন কবি বাপ্পি সাহা, শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি রইস মুকুল, কবি রণজিৎ মোদক।

কবিতা পাঠ শেষে মূল পর্বে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর সভাপতি কবি কাজী আনিসুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট এর অধ্যক্ষ, কবি সামছুল আলম আজাদ, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পরিচালক ড. মো. শাহাদাৎ হোসেন নিপু, সরকারি হরগঙ্গা কলেজ এর অধ্যাপক বিজ্ঞান লেখক সফিক ইসলাম, রামপাল মহাবিদ্যালয় অধ্যাপক, প্রাবন্ধিক কাজী মহম্মদ আশরাফ, স্বাগত বক্তা রাখেন উদযাপন কমিটির সদস্য সচিব কবি ইউসুফ রেজা। শুভেচ্ছা বক্তব্য রাখেন রাইটার্স ক্লাবের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক কথাশিল্পী জাহাঙ্গীর হোসাইন।

এছাড়াও বাংলাদেশ লেখক সম্মেলন যোগদান করেন, কবি মাসরুরা লাকী, কবি রাতুল, মিরাজ, কবি হামিদ কাফি, কবি লুৎফা জালাল, কবি ইয়াদী মাহমুদ, কবি আদিত্য রুপু, কবি ওমর ফারুক, কবি নাছিম আফজাল, কবি নাসরিন, কবি ও প্রকাশক আহম্মেদ রউফসহ দেশে বিভিন্ন পর্যায়ের সৃজনশীল লেখকবৃন্দ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, উদযাপন পর্ষদের সম্পাদকীয় কমিটির কবি দিপক ভৌমিক, রইস মুকুল, রণজিৎ মোদক ও আবুল কাশেম। কমিটির যুগ্ম আহ্বায়ক বাপ্পি সাহা, সালমা ডলি, সদস্য আল আশরাফ বিন্ধু , রাজলক্ষ্মী, ফরিদা ইয়াসমিন সুমনা, মাকসুদা ইয়াসমিন, সবিতা দত্ত, জয়নাল আবেদীন জয়, রফিক মাহমুদ, মৃদুল সাহা, সুমন সরকার, এম নাজমুল হাসান, সাজ্জাদ আহমেদ খোকন, তাসলিমা আক্তার পারভীন, এমডি সোহেল।

এসময় অন্যান্য কবি, লেখক ও সাহিত্যপ্রেমীদের মধ্যে উপস্থিত ছিলেন ছড়াকার ইমরান পরশ, শিশু সাহিত্যিক হালিম নজরুল, কবি স্মৃতি রানী দে, কবি এস এম জুয়েল, সাংবাদিক মাসুদুর রহমান দীপু, মাহমুদুল হাসান, আবৃত্তি শিল্পী সবুজ রায়, মাসুদ রানা লাল, আহম্মেদ রউফ, আদিত্য রুপু, নাসিমা ইসলাম, রিপা আক্তার, ইভা রহমান, মুনমুন, রিফা ও মাহফুজা আঁখিসহ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..