আর কোনো ফ্যাসিবাদ দেশের মানুষ মেনে নেবে না : ভিপি নুর
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আর কোনো ফ্যাসিবাদ দেশের মানুষ মেনে নেবে না : ভিপি নুর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

আর কোনো ফ্যাসিবাদ দেশের মানুষ মেনে নেবে না : ভিপি নুর

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ৩ মে, ২০২৫
আর কোনো ফ্যাসিবাদ দেশের মানুষ মেনে নেবে না : ভিপি নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরু বলেন, “যেসব রাজনৈতিক দল নিজেদের হর্তাকর্তা ভাবে এবং সব কিছু নিয়ন্ত্রণ করতে চায়, তাদের আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেওয়া উচিত। দেশের ছাত্র জনতা আগামীতে আর কোনো ফ্যাসিবাদ সৃষ্টি হতে দেবে না।”

শুক্রবার (২ মে) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্প নগরীর কলাবাগান মাঠে অনুষ্ঠিত যুব অধিকার পরিষদের যুব সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, “যারা জনপ্রতিনিধি হতে চায়, তাদের ভোট কেন্দ্রে গিয়ে নিজেরাই সিল মেরে জয়ী হওয়ার স্বপ্ন দেখা বন্ধ করতে হবে। জনগণ যাকে সমর্থন করবে, তারাই জনপ্রতিনিধি হবে।”

ভারতের বিভিন্ন বিষয়ে সমালোচনা করে নুর বলেন, “বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়তে হলে দ্রুত একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।”

এ সময় তিনি দেশের সব রাজনৈতিক দলকে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব আসনে অংশ নিতে নেতাকর্মীদের প্রস্তুতি নিতে নির্দেশ দেন।

সমাবেশে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “২০১৮ সালের কোটা আন্দোলন না হলে শেখ হাসিনার পতন হতো না। ২০২৪ সালের গণঅভ্যুত্থানও কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করেই হয়েছে। কিন্তু আজ যারা নতুনভাবে নেতৃত্বে এসেছে, তারা আমাদের সেই অর্জন অস্বীকার করছে। এতে করে তারাই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে।”

সমাবেশ শুরুর কিছুক্ষণ পরেই নুরুল হক নুর যোগ দেওয়ার পর দলটির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তবে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

যুব অধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি শেখ সাব্বির রাজ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান আল মামুন, সহ-সভাপতি ওয়াহিদুর রহমান মিল্কি, যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন, গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলা সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, এবং স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..