আ’লীগ নেতার বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আ’লীগ নেতার বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত

আ’লীগ নেতার বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
আ’লীগ নেতার বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের জামপুর জামে মসজিদের ১০ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে মসজিদ কমিটির বিরুদ্ধে।

এ ঘটনায় মসজিদের টাকা আত্মসাৎকারী ক্যাশিয়ার মোমেন (৫২), এসহাক (৫৩), নয়ন (৩৫), মফিজুল (৩২), গোলাপ (৫৫) নামের পাঁচ জনকে আসামি করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন মোঃ আব্দুল কাদির (৩৮) নামে এক ব্যক্তি।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত শুক্রবার দুপুরে আব্দুল কাদির এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিরা মসজিদের টাকা আত্মসাৎকারীদের কাছে মসজিদের কমিটি থাকাকালীন অবস্থায় গত ১৬ বছরের কোন প্রকার মসজিদ এর উন্নয়ন ও যাবতীয় টাকা পয়সার হিসাব চাইলে কোন হিসাব দিতে রাজি হননি।

গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জুমা নামাজ শেষে আব্দুল কাদির ও এলাকার গন্যমান্য ব্যাক্তি আত্মসাৎকারী জামপুর ইউনিয়নের ৫নং আওয়ামীলীগ নেতা ক্যাশিয়ার মোমেন মিয়ার কাছে মসজিদের ১০ লক্ষ টাকার হিসাব চাইলে তিনি গালমন্দ এবং মারধর করে পরবর্তীতে মেরে ফেলার হুমকি দেন। একপর্যায়ে সাধারণ মুসল্লিগন ক্ষিপ্ত হয়ে আত্মসাৎকারি মোমেন মিয়াকে প্রতিহত করে।

এ বিষয়ে অভিযুক্ত মোমেন মিয়াকে একাধিক বার তার মুঠোফোনে ০১৭১৫০০৭৮২৯ নাম্বারে ফোন দিলে তিনি রিসিভ করেননি।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মহসিন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..