সরকার নানাভাবে ইতিহাস বিকৃতি করে : নজরুল ইসলাম আজাদ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সরকার নানাভাবে ইতিহাস বিকৃতি করে : নজরুল ইসলাম আজাদ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

সরকার নানাভাবে ইতিহাস বিকৃতি করে : নজরুল ইসলাম আজাদ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ১ জুন, ২০২৪
সরকার নানাভাবে ইতিহাস বিকৃতি করে : নজরুল ইসলাম আজাদ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। কিন্ত সরকার নানাভাবে ইতিহাস বিকৃতি করে শহীদ জিয়াউর রহমানের অবদান মুছে ফেলতে চাইছে। সরকার যতো চেষ্টাই করুক না কেনো এ দেশের মানুষের মন থেকে জিয়াউর নাম কেউ মুছে ফেলতে পারবেনা।’ ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শুক্রবার (৩১ মে) বিকালে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ফতুল্লা ডিআইটি মাঠে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল শেষে অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

নজরুল ইসলাম আজাদ বলেন, ‘জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা না করলে এদেশে মানচিত্র পেতোনা। তার কারণেই এদেশের মানুষ আজ স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পেরেছে। এই স্বৈরাচারি সরকার বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর ধরে কারাগারে আটকে রেখেছে। তিনি এ দেশের মানুষের জন্য কথা বলতে গিয়ে আজ মিথ্যা মামলায় আটকে আছে। শুধু তাই নয় এই স্বৈরাচারি সরকার বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যে মামলা দিয়ে কারাগারে আটকে রেখেছেন। আন্দোলন করে এই সরকার কে হটাব। আগামীতে তারেক রহমান এ দেশ পরিচালনা করবে। সে এ দেশে ফিরে আসবে বীরের বেশে।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক। ফতুল্লা থানা স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম পাটোয়ারী, ফতুল্লা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মুসলিম, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী জহির, সহ-সভাপতি আমিনুল ইসলাম লিটন, ছাত্রবিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আল-আমিন মৃধা, রুপম, ফতুল্লা ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোস্তফা অরুন, সাধারণ সম্পাদক আল মামুন, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাসেল মিয়া, ৪নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ দুলাল, সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, ফতুল্লা ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব আমির হোসেন মোল্লা, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য হারুনুর রশীদ, আরিফ প্রধান, যুবদল নেতা মিঠু, রুবেল চৌধুরী, শাহিন, স্বেচ্ছাসেবক দল নেতা সেলিম, হযরত আলী, নাঈম, আলতাফ, সোহাগ ও রাহাত চৌধুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..