ফতুল্লা তথা নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক রিয়াদ মোঃ চৌধুরীর পক্ষে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এনায়েতনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে মোঃ কাউসার-উল-আলম।
এক শুভেচ্ছা বার্তায় কাউসার-উল-আলম বলেন, এক মাস সিয়াম সাধনার পর আসে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ফতুল্লা তথা নারায়ণগঞ্জের প্রতিটি ঘরে ঘরে।
এসময় কাউসার-উল-আলম আরো বলেন, দেশের মানুষ এখন স্বৈরাচারের শৃঙ্খলে বন্দী হয়ে আছে। দ্রব্যমুল্যের ক্রমাগত উর্ধগতিতে জনজীবন দূর্বিষহ হয়ে উঠেছে। দুবেলা দুমুঠো ভাত জুটানো যেখানে সাধারণ মানুষের জন্য দায়, সেখানে আবার কিসের ঈদের আনন্দ। দেশের মানুষকে এই জনবিদ্বেষী সরকারের কাছ থেকে মুক্ত করতে দেশনায়ক তারেক রহমান যুগপৎ আন্দোলনের ডাক দিয়েছেন। সেই আন্দোলনকে বেগবান করতে এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার মাধ্যমে নির্মল ঈদ আনন্দ ফিরিয়ে দিতে আমরা ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক রিয়াদ মোঃ চৌধুরীর নেতৃত্বে আমরা ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল ও এনায়েতনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাজপথে ঐক্যবদ্ধ আছি এবং থাকবো। ঈদ মোবারক।
আপনার মন্তব্য প্রদান করুন...