ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মুহাম্মদ গিয়াসউদ্দিনের পক্ষে পলাশের শুভেচ্ছা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মুহাম্মদ গিয়াসউদ্দিনের পক্ষে পলাশের শুভেচ্ছা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত

ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মুহাম্মদ গিয়াসউদ্দিনের পক্ষে পলাশের শুভেচ্ছা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মুহাম্মদ গিয়াসউদ্দিনের পক্ষে পলাশের শুভেচ্ছা

ফতুল্লা তথা নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষকে নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিনের পক্ষে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ।

বুধবার (১০ এপ্রিল) ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ বলেন, দেশবাসীকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা।

পবিত্র ঈদুল ফিতর আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, সমৃদ্ধি ও ভালোবাসা। প্রিয় জন্মভূমিতে থেকে দূর হউক, ফ্যাসিবাদ, দুঃশাসন। ফিরে আসুক গণতন্ত্র, ভোটাধিকার ও বাক স্বাধীনতা। নিঃশর্ত মুক্তি হউক গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, বিএনপি চেয়ারপার্সন, সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার, সকল প্রতিবন্ধকতা পেরিয়ে প্রিয় জন্মভূমিতে ফিরে আসুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান।

তিনি আরও বলেন, ঈদের খুশি আপনাদের-আমাদের জীবনকে মহান আল্লাহতায়ালা পূর্ণতা দান করুন, এই দোয়া করি। পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি। বছরের প্রতিটি দিন ঈদের দিনের ন্যায় আনন্দময় হোক- এই শুভ প্রত্যয়ে আবারও ঈদ মোবারক।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..