উত্তাপহীন ফতুল্লা ইউপির উপ-নির্বাচন!
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
উত্তাপহীন ফতুল্লা ইউপির উপ-নির্বাচন!
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

উত্তাপহীন ফতুল্লা ইউপির উপ-নির্বাচন!

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
উত্তাপহীন ফতুল্লা ইউপির উপ-নির্বাচন!

আর মাত্র ৩দিন পর অনুষ্ঠিত হবে ফতুল্লা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন। চেয়ারম্যান পদে ফাইজুলের সাথে শক্তিশালী কোন প্রার্থী না থাকায় নির্বাচনটি যেন উত্তাপহীন হয়ে পড়েছে। আর ভোটারদের মাঝেও নেই তেমন আগ্রহ। আগামী শনিবারে অনুষ্ঠিতব্য নির্বাচনে ফাইজুলের সাথে লড়ছেন পরশ,শিক্ষক রুবেল এবং সাংবাদিক আমজাদ হোসেন। যাদের কাউকেই চেনেনা সাধারন ভোটাররা।

ভোটের মাঠে অনুসন্ধানে দেখা যাচ্ছে,নিরুত্তাপ এ নির্বাচনটি একপেশে হওয়ার ফলে ভোটারদের আগ্রহ নেই। তবে প্রতিদিনই উঠান বৈঠক করছেন ফাইজুল ইসলাম। এমপি পরিবারের মনোনীত প্রার্থী ফাইজুলের জন্য কোমড়ে গামছা বেধে নেমেছেন মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম। তাকে ফাইজুলের পক্ষে প্রতিটি উঠান বৈঠকে দেখা যাচ্ছে। আর ফাইজুলকে নির্বাচিত করার জন্য তিনি ভোট প্রার্থনা করছেন সকলের কাছে। অপরদিকে শক্তিশালী কোন প্রার্থী না থাকার ফলে অনেকটা ফাঁকা মাঠে জয়ের সম্ভাবনা দেখা দিয়েছে এমপি মনোনীত প্রার্থীর। তবে নির্বাচনের কোনরুপ আমেজ নেই পুরো ইউপি জুড়ে। প্রতিটি এলাকাতেই রয়েছে ফাইজুলের অটোরিক্সা সম্বলিত পোষ্টার। কয়েকটিস্থানে পরশের ২/৪টি পোষ্টারের দেখা গেলেও বাকী দুই প্রার্থীর পোষ্টারের কোন হদিস নেই। এছাড়াও নির্বাচনী প্রচারনারও কোন সুবাতাস বইছে পুরো ইউপি জুড়ে। নির্বাচনের অপর চেয়ারম্যান প্রার্থী অক্সফোর্ড প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ সাইফুল ইসলাম রুবেল মনোনয়নপত্র সংগ্রহের পর হতে অদ্যবদি রয়েছেন কোনাঠাসা অবস্থায়। সরকার দলীয় নেতাকর্মীদের ভয়ে তিনি প্রচার-প্রচারনাও করতে পারছেনা। তিনি যেন নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য শুরু থেকেই ব্যাপক চাপের মুখে পড়ে তাকে নারায়ণগঞ্জ ছেড়ে অন্যত্র লুকিয়ে থাকতেও হয়েছিলো। আর এ রুবেলকে সরে দাড়াতে মহানগর আওয়ামীলীগের এক প্রভাবশালী নেতাও অনেক চেষ্টা করেছেন এবং তা এখনও পর্যন্ত অব্যাহত রেখেছেন। আরেক প্রার্থী পরশ তাকে ২/১টি প্রচার-প্রচারনায় দেখা গেলেও তিনিও নাকি নীরব হয়ে গেছেন এবং চেষ্টা চালাচ্ছেন যে ফাইজুলের সাথে যোগাযোগ করে নির্বাচন থেকে সরে দাড়াতে। কিন্তু ফাইজুল নাকি তার সাথে দেখা করছেনা বলে এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। অপর প্রার্থী সাংবাদিক আমজাদ হোসেন। সেও নাকি প্রচার-প্রচারনায় নেই। তার বাড়ি তল্লা এলাকাতেই নাকি সীমাবদ্ধ প্রচার চালাচ্ছেন চুপিসারে।

সাধারন ভোটারদের দাবী,নির্বাচনের পুর্বে সরকার দলীয় প্রায় ৮জন প্রার্থী ছিলেন চেয়ারম্যান পদে। এমপি সাহেবের পছন্দের প্রার্থী হলেন ফাইজুল ইসলাম। যার ফলে চেয়ারম্যান পদে যোগ্য অনেক প্রার্থীই এমপির ইশারায় সরে দাড়ায় নির্বাচন থেকে। কিন্তু কাজি দেলোয়ার হোসেনও প্রার্থী ছিলেন চেয়ারম্যান। তিনি যদি প্রার্থী হিসেবে মাঠে থাকতের তাহলে ফতুল্লা ইউপিতে এখন নির্বাচনের মাঠটি সরগরম থাকতো এবং ভোটের দিন প্রতিটি ভোট কেন্দ্রেই ভোটারের উপস্থিতি দেখা দিতো। সাংসদ শামীম ওসমান নিজেই দেলোয়ার হোসেনের অফিসে এনে শক্তিশালী প্রার্থী দেলোয়ার হোসেনকে বসিয়ে দেন ওমরা হজে¦ যাওয়ার পুর্বের দিন। যার ফলে উত্তাপের নির্বাচনী পরিবেশটুকু একেবারেই নিরুত্তাপ হয়ে পড়ে। আগামী শনিবার ৯মার্চ নির্বাচনের দিন কি পরিমানে ভোটারের উপস্থিতি হবে তা নিয়ে শংকায় রয়েছেন সকল নেতারা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..