নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মনিরুল ইসলাম নামের একজন গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনায় সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক এমপি শামীম ওসমান, সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) নিহতের ভাই নাজমুল হক বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ১৩০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরো ৩০০ জনকে বিবাদী করা হয়।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।
মামলায় যাদের আসামী করা হয়েছে তারা হলেন- সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ-৪ আসনে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, ১ আসনের (রূপগঞ্জ) সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, ৩ আসনের (সোনারগাঁ) সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাত, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী, মহানগর আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আলী রেজা উজ্জল, বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান বিএনপির বহিস্কৃত নেতা আতাউর রহমান মুকুল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন হাজী, সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরি ওসমান, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সম্রাট, সাধারণ সম্পাদক রাসেল প্রধান, মহানগর কৃষকলীগের আহ্বায়ক সালাম খন্দকার সেলিম, ফতুল্লা থানা আ’লীগের সহসভাপতি আশরাফুল আলম, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, ৪নং ওয়ার্ড কাউন্সিলর নূর উদ্দিন মিয়া, ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল, বঙ্গবন্ধু পরিষদের চেয়ারম্যান সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডল, বঙ্গবন্ধু কর্মজীবী লীগের চেয়ারম্যান চাঁন মিয়া, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সিব্বির, বন্দর উপজেলা মহিলালীগের সাধারণ সম্পাদক নিলুফা আক্তার, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য ইকবাল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগের প্রচার সম্পাদক তাজিম বাবু, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আমিনুল হক রাজু, যুবলীগ নেতা মতিউর রহমান, এ্যাডভোকেট সুইটি ইয়াসমিন, কাউন্সিলর এনায়েত হোসেন, সিদ্ধিরগঞ্জের সফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম ওরফে লাল চুল, সেলিম, ২৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মেছের উদ্দিন, মুন্না, পানি আক্তার, কাউন্সিলর মতির চেলা মানিক মাষ্টার, আ. হান্না, সৈয়দপুরের রুবেল মেম্বার, পুরান সৈয়দপুরের মো. আনছার, বন্দরের জিয়াদ হোসেন অপু, জিসান, কামরুল হাসান কমলেট, নাদিম, সামাদ ব্যাপারি, কাইল্লা হান্নান, ওমর ফারুক, রাহাত, তানজিন কবির সজু, যুবলীগ নেতা আল-আমিন, রমজান, মো. ফারুক, মো. নাদিম, আমজাদ, সিদ্ধিরগঞ্জের মটর চালকলীগ নেতা মো. রাহাত, তানভীর গাজী, সুজন ফকির, জীবন, শুভ, খোকন, ভাগিনা হারুন, তুহিন, সিরাজুল, টেনশন গ্রুপের সীমান্ত, যুবলীগ নেতা সেলিম মোল্লা, সুজন, যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন, সোহান, ইমরান, আওয়ামী লীগ নেতা ওমর ফারুক, জাহাঙ্গীর, মো. খোরশেদ গাজী, আ’লীগ নেতা বালু শাজাহান, নজরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা মো. শরিফ, সোনারগাঁয়ের আব্দুল আলী, আনোয়ার হোসেন, আলমগীর হোসেন, বদিউজ্জামান বাদল, রফিকুল ইসলাম, রূপগঞ্জের গোলজার হোসেন, মিজান ওরফে মোটকা মিজান, কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফুল্লাহ বাদলের ছেলে নাজমুল আলম সাজন, ১৩নং ওয়ার্ড আ’লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, দেওভোগের রাসেদুল ইসলাম, মো. স্বপন হোসেন, সোনারগাঁয়ের মাইনউদ্দিন, মোহর অলী, বাবুরাইলের মো. আল-আমিন, ওসমান গনি, ডিক্রির চরের যুবলীগ নেতা আক্তারুজ্জামান, যুবলীগ নেতা মো. মানিক সরকার, মো. ইকবাল হোসেন, রাজু আহম্মেদ, নওশাদ সাউদ, শাজাহান সাউদ, মো. সুজন, ফতুল্লা যুবলীগ নেতা সোহাগ রহমান, তৈয়ব আলী।
এছাড়াও আসামী করা হয়েছে, রাজশাহী জেলার যুবলীগ নেতা জাকির হোসেন, রজব আলী, রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নাহিদ আক্তার নাহান, রাজশাহী আওয়ামী লীগ নেতা মো. টগর আলী, আলী আজম, রাজশাহী জেলা ছাত্রলীগ নেতা নয়ন, গোলাম মোস্তফা টিয়া আলম, যুবলীগ নেতা নাজমুল হোসেন, মো. সুরুজ শেখ, শামীম হোসেন জনি, মিন্টু, জানেমুল, আনিক, মো. খোকন, মো. মোশারফ হোসেন, আতিকুল ইসলাম কুতুব, মো. মিজান, গোলজার হোসেন ডলার, আবুল কালাম আজাদ, আসাদুজ্জামান পলাশ, জিয়াউল, মো. জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম, শাহীন, খালেদ হোসেন, টুকুল, নাজমুল হোসেন বাপ্পি, মো. মিনু, জহুরুল, কুমিল্লার আব্দুল্লাহ নাছের জাহান ভূইয়া, গাজীপুরের শ্রীপুরের যুবলীগ নেতা সাইফুল ইসলাম ও মো. উম্মেদ আলী।
গত ৫ আগস্ট শেখ হাসিনা ও সরকারের পতনের পর নারায়ণগঞ্জের সবগুলো থানা শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জুনাইদ আহমেদ আলম পলকসহ শীর্ষ নেতাসহ শামীম ওসমান ও তার অনুসারীদের বিরুদ্ধে কয়েক ডজন মামলা করা হয়েছে। তবে কোনটিতে আইভীর নাম ছিল না। এটি আইভির বিরুদ্ধে প্রথম মামলা।
মামলায় নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসানাত, আজমেরী ওসমান, অয়ন ওসমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, কাউন্সিলর মতি, নূর উদ্দিন মিয়া, শাহজালাল বাদল, শাহ নিজাম, আইভীর ভাই শহর যুবলীগের সাধারণ সম্পাদক আলী রেজা উজ্জল, সাংবাদিক রাজু আহাম্মদ, অ্যাডভোকেট সুইটি ইয়াসমিন, কাউন্সিলর এনায়েত হোসেন, বিএনপির বহিষ্কৃত নেতা আতাউর রহমান মুকুলসহ ১৩০ জনের নাম উল্লেখ ও আরো অজ্ঞাতপরিচয় আরো ২০০-৩০০ জনকে আসামী করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়েছে ১নং আসামী ওবায়দুল কাদেরের নির্দেশে সারা দেশের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সন্ত্রাসীদের দ্বারা ছাত্র আন্দোলনকে প্রতিহত করার নির্দেশ প্রদান করলে ২ নং হতে ৫ নং আসামির নেতৃত্বে ৩০০-৪০০ জন আওয়ামী সন্ত্রাসীরা বন্দুক, শাটারগান, পিস্তল, তলোয়ার, রামদা, চাপাতিসহ অত্যাধুনিক দেশি ও বিদেশি অস্ত্রে সজ্জিত হয়ে ছাত্র-জনতাকে প্রতিহত করার চেষ্টাকালে আদমজী রোডের আল-আমিন নগর পাওয়ার হাউসের সমক্ষে তাদের হাতে থাকা ককটেল বোমা বিস্ফোরণ ঘটাতে ঘটাতে সামনের দিকে আগাতে থাকা অবস্থায় আসামীরা তাদের সঙ্গে থাকা আগ্নোয়াস্ত্র দিয়ে চারদিকে গুলি ছুড়তে থাকে। তখন মিনারুল ইসলাম নিহত হন। নিহত মিনারুল গার্মেন্টসকর্মী ছিলেন।
আপনার মন্তব্য প্রদান করুন...