এসএসসি পাসেই স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাকরি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
এসএসসি পাসেই স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাকরি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

এসএসসি পাসেই স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাকরি

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
এসএসসি পাসেই স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাকরি

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই মন্ত্রণালয়ে ৭ ক্যাটাগরির পদে মোট ৩৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

১. পদের নাম : অডিটর

পদসংখ্যা : ৪

বেতন স্কেল : ১২৫০০-৩০২৩০ টাকা (গ্রেড–১১)।

আবেদনের যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার পরিচালনা বিষয়ে মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।

বয়সসীমা : ৩০ বছর।

২. পদের নাম : কম্পিউটার অপারেটর

পদসংখ্যা : ২

বেতন স্কেল : ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।

আবেদনের যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে।

বয়সসীমা : ৩০ বছর।

৩. পদের নাম : সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা : ৩

বেতন স্কেল : ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।

আবেদনের যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁটলিপি ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ ও বাংলায় ৪৫ শব্দের গতি থাকতে হবে। মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে।

বয়সসীমা : ৩০ বছর। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

৪. পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা : ১

বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।

আবেদনের যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাস হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে।

বয়সসীমা : ৩০ বছর। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

৫. পদের নাম : কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (আর্থিক ব্যবস্থাপনা ও অডিট ইউনিট)

পদসংখ্যা : ১

বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।

আবেদনের যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাস হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে।

বয়সসীমা : ৩০ বছর।

৬. পদের নাম : অফিস সহকারী

পদসংখ্যা : ২৪

বেতন স্কেল : ৮২৫০-২০০১০ টাকা (গ্রেড-২০)।

আবেদনের যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পাস হতে হবে।

বয়সসীমা : ৩০ বছর।

৭. পদের নাম : অফিস সহকারী (আর্থিক ব্যবস্থাপনা ও অডিট ইউনিট)

পদসংখ্যা : ২

বেতন স্কেল : ৮২৫০-২০০১০ টাকা (গ্রেড-২০)।

আবেদনের যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পাস হতে হবে।

বয়সসীমা : ৩০ বছর।

আবেদন ফি : ১ নম্বর পদের জন্য ৩৩৫ টাকা; ২ থেকে ৫ নম্বর পদের জন্য ২২৩ টাকা এবং ৬ ও ৭ নম্বর পদের জন্য ১১২ টাকা টেলিটকের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আবেদন করবেন যেভাবে : আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

আবেদনরে সময়সীমা : আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..