এসিল্যান্ডের গাড়ি চাপায় ব্যবসায়ীর মৃত্যু
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
এসিল্যান্ডের গাড়ি চাপায় ব্যবসায়ীর মৃত্যু
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

এসিল্যান্ডের গাড়ি চাপায় ব্যবসায়ীর মৃত্যু

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
এসিল্যান্ডের গাড়ি চাপায় ব্যবসায়ীর মৃত্যু

সোনারগাঁয়ে এসিল্যান্ডের গাড়ি চাপায় ওয়াহিদ হোসেন দিলীপ (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার (৩১ মার্চ) উপজেলার আমিনপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওয়াহিদ হোসেন দিলীপ সোনারগাঁ পৌরসভার রাইজদিয়া গ্রামের মসলেউদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন টাইলস মিস্ত্রি ছিলেন।

আহত অবস্থায় দিলীপকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে পথিমধ্যেই তিনি মারা যান।

নিহতের ভাতিজা জোবায়ের হোসেন জানান, দিলীপ কামাল ভূঁইয়া মার্কেটে দোকান নিয়ে টাইলসের ব্যবসা করতেন। রবিবার বিকেলে তিনি আদমপুর বাজারে যাচ্ছিলেন। পথে আমিনপুর এলাকায় সাদা রঙের সোনারগাঁ উপজেলা এসিল্যান্ড মো. ইব্রাহিমের সরকারি গাড়ি দ্রুতগতিতে এসে তাকে চাপা দেয়। এসময় গাড়িতে থাকা এসিল্যান্ড ও গাড়িচালক গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। গাড়িতে ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট’ লেখা ছিল।

এ বিষয়ে সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) এসএম কামরুজ্জামান বলেন, এসিল্যান্ডের চাপায় এক জন নিহত হয়েছেন। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..