ঐক্য মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের শুভ উদ্বোধন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ঐক্য মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের শুভ উদ্বোধন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

ঐক্য মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের শুভ উদ্বোধন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
ঐক্য মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের শুভ উদ্বোধন

“সুস্থ সুন্দর শান্তি ও মর্যাদাপূর্ণ সমাজ” বিনির্মাণের লক্ষ্য নিয়ে মাদকমুক্ত পরিবার ও সমাজ গঠন এবং মাদকাসক্ত ব্যক্তিদের কর্মসংস্থান ও পুনর্বাসনের লক্ষ্যে ফতুল্লায় ঐক্য মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রবিবার (১ ডিসেম্বর) সকালে ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন ঐক্য মাদকাসক্ত চিকিৎসা ও কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়।

ঐক্য মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের জেনারেল ম্যানেজার কবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঐক্য মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের নির্বাহী পরিচালক মোঃ আওলাদ হোসেন। আলোচনা সভা ও অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন, ঐক্য মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের প্রোগ্রাম অফিসার গোলাম কিবরিয়া।

ঐক্য মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের প্রোগ্রাম অফিসার তানভীর আরেফীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তর পত্রিকার ফতুল্লা প্রতিনিধি সাংবাদিক আলামিন প্রধান ও জহিরুল ইসলাম বিদ্যুৎ।

এসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মুন্না খান, মনির হোসেন, মির্জা ফয়েজ আলী, মজিবুর রহমান ও আশরাফুল আলম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..