ওসিকে থানায় গিয়ে শাসানো হবিগঞ্জের বৈছাআ নেতা গ্রেফতার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ওসিকে থানায় গিয়ে শাসানো হবিগঞ্জের বৈছাআ নেতা গ্রেফতার
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ কাশিপুর দেওয়ানবাড়িতে খাস জমি দখল করে দোকান নির্মাণ নারায়ণগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত ফতুল্লায় শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক আটক একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না : তুহিন

ওসিকে থানায় গিয়ে শাসানো হবিগঞ্জের বৈছাআ নেতা গ্রেফতার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
ওসিকে থানায় গিয়ে শাসানো হবিগঞ্জের বৈছাআ নেতা গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হবিগঞ্জ সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

মাহদী হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক।

জানা যায়, শুক্রবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানা থেকে সাবেক এক ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে গিয়ে ওসির সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে এই হুমকি দেন মাহাদী হাসান। এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

৪৬ সেকেন্ডের ভিডিওর একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্ট এখানে ফর্ম করছে। আমরা আমরাই ফর্ম করেছি। ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রশাসনের লোক। আপনারা আমাদের ছেলেদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছেন, আবার আপনি আমাদের সাথে বার্গেনিং করতেছেন এবং বলতেছেন যে আন্দোলনকারী হয়েছে কি হয়েছে?’

এ সময় পাশ থেকে কেউ মাহদী হাসানকে ‘ভাই’ সম্বোধন করে থামাতে চাইলেও তিনি বলেন, ‘১৭ জন ভাই আমি জানিনা কাদের কি পরিচয়। আমাদের এখানে ১৭ জন শহীদ হয়েছে এবং হবিগঞ্জে মোস্ট, যেখানে সবচেয়ে ক্রুশাল ইম্পর্টেন্ট আন্দোলন হয়েছে এটা হবিগঞ্জ এদের মাঝে একটা। বানিয়াগঞ্জ থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম।’

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..