কাঁচপুরে ডিবি পুলিশ পরিচয়ে ৪০ ভরি স্বর্ণালংকার লুট
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
কাঁচপুরে ডিবি পুলিশ পরিচয়ে ৪০ ভরি স্বর্ণালংকার লুট
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

কাঁচপুরে ডিবি পুলিশ পরিচয়ে ৪০ ভরি স্বর্ণালংকার লুট

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
কাঁচপুরে ডিবি পুলিশ পরিচয়ে ৪০ ভরি স্বর্ণালংকার লুট

সোনারগাঁয়ের কাঁচপুরে ডিবি পুলিশ পরিচয়ে যাত্রীবাহী বাস থেকে নামিয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর ৪০ ভরি স্বর্ণালংকার লুটে করে নিয়েছে সংঘবদ্ধ ডাকাত দল। গত সোমবার (২৮ অক্টোবর) রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বন্দরের লাঙ্গলবন্দ ব্রীজের নিচে ওই ব্যবসায়ীকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্বর্ণ ব্যবসায়ী চন্দন রায় (৫৩) তিনি চট্রগ্রাম সদর থানার ২২ গোলাপ সিং লেন এলাকার মৃত সুকুমার রায়ের ছেলে।

ব্যবসায়ী চন্দন রায় জানান, ঢাকা তাঁতী বাজার থেকে ৪০ ভরি স্বর্ণালঙ্কার আমদানী করে গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে সায়দাবাদ থেকে চট্রগ্রাম উদ্দেশ্যে হানিফ পরিবহনের একটি বাসে উঠেন। কাঁচপুর ব্রিজ ছেড়ে চলে আসার পর ডিবি পুলিশ পরিচয়ে আমাকে বাস থেকে নামিয়ে একটি নোয়া গাড়িতে তুলে নিয়ে যায়।

গাড়িতে তুলে ৪ টি নতুন গামছা দিয়ে মুখ চোখ বেঁধে মারধর করে স্বর্ণের ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নিয়ে রাত সাড়ে ৯ টার দিকে লাঙ্গলবন্দ ব্রীজের ডালে ফেলে দিয়ে পালিয়ে যায় তারা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পুলিশের সহযোগিতায় বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোকলেছুর রহমান জানান, ঘটনাস্থল ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকা। এ ঘটনায় মামলা সোনারগাঁও থানায় হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..