পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কাউসার-উল-আলমের উদ্যোগে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩০ মার্চ ফতুল্লার ধর্মগঞ্জ গাউছিয়া মার্কেট এলাকায় মোঃ কাউসার-উল-আলমের নিজ বাসভবনে এ ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
দোয়া ও ইফতার মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, নারায়ণগঞ্জ নিউজ ২৪ ডট কমের সম্পাদক মোঃ মনির হোসেন ও নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাকির হোসেন রবিন।
দোয়া ও ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ মোঃ কাউসার-উল-আলমের বন্ধু মহল উপস্থিত ছিলেন। এসময় দোয়া মাহফিলে বিপদগ্রস্থ ফিলিস্তিনি মুসলিমদের সহ সারাবিশ্বের মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...