কাঞ্চনের মেয়র হলেন বাদশা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
কাঞ্চনের মেয়র হলেন বাদশা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

কাঞ্চনের মেয়র হলেন বাদশা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
কাঞ্চনের মেয়র হলেন বাদশা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নির্বাচনে আবুল বাশার বাদশা মেয়র পদে বিজয়ী হয়েছেন। কাঞ্চন পৌরসভার সদ্য সাবেক মেয়র ও পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের জগ প্রতীকের বিপরীতে প্রায় সাড়ে চার হাজার ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হয়েছেন।

আবুল বাশার কাঞ্চন পৌরসভা বিএনপির সাবেক সহ-সভাপতি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজীর পক্ষে নির্বাচনে অংশ নিয়ে তিনি দল থেকে বহিস্কৃত হন। এই নির্বাচনে তিনি নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী ও দেশের চারটি বৃহৎ শিল্পগোষ্ঠীর প্রকাশ্য সমর্থন পান।

বুধবার দিনভর ভোট শেষে রাত সাড়ে আটটায় নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী আবুল বাশার মোবাইল ফোন প্রতীকে ১৬ হাজার ৯৩৯ ভোট পেয়ে মেয়র পদে বিজয়ী হয়েছেন। জগ প্রতীকে রফিকুল ইসলাম পেয়েছেন ১২ হাজার ৪০৪ ভোট।

ঘোষিত ফলাফল অনুযায়ী ৪০ হাজার ৭৯৮ জন ভোটারের মধ্যে ৭২ দশমিক ৩৩ শতাংশ ভোটার ভোট দিয়েছে।

তার আগে বুধবার সকাল ৮টায় প্রতিকেন্দ্রে ম্যাজিস্ট্রেট ও ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে কাঞ্চন পৌরসভা নির্বাচন শুরু হয়। সকালে ভোটের শুরু থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের সরব উপস্থিতি দেখা যায়। বিকেল চারটায় ভোট শেষ হওয়া পর্যন্ত কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল। দিনভর ভোটে পৌরসভার ১৯ টি কেন্দ্রের কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব প্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা ইস্তাফিজুল হক আকন্দ বলেন, ইভিএমের কিছু জটিলতা ছাড়া ভোট গ্রহণ শতভাগ সুষ্ঠু হয়েছে। কোন প্রার্থীরই নির্বাচন নিয়ে কোন প্রশ্ন নেই।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..