কাদির স্পোর্টি ক্লাব ‘এ’ দলের জয়
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
কাদির স্পোর্টি ক্লাব ‘এ’ দলের জয়
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত

কাদির স্পোর্টি ক্লাব ‘এ’ দলের জয়

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
কাদির স্পোর্টি ক্লাব ‘এ’ দলের জয়

ফতুল্লায় কাদির স্পোর্টিং ক্লাবের ‘এ’ ও ‘বি’ দলের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) দক্ষিণ কেরাণীগঞ্জের বসুন্ধরা মাঠে কাদির স্পোর্টিং ক্লাব ‘এ’ দল ১১ রানে কাদির স্পোর্টিং ক্লাব ‘বি’ দলকে পরাজিত করে বিজয়ী হয়েছে।

কাদির স্পোর্টিং ক্লাব ‘এ’ দলের হয়ে ৪১ রান ও বলে ২ উইকেট নিয়ে মোঃ আশিক ম্যান অফ দ্য ম্যাচ হবার গৌরব অর্জন করেন। ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা বোলার হিসেবে নির্বাচিত হন সাংবাদিক রাকিব চৌধুরী শিশির। কাদির স্পোর্টিং ক্লাব ‘এ’ দলের হয়ে বোলিংয়ে হৃদয় ও রিয়াদ ১ উইকেট করে সংগ্রহ করেন। কাদির স্পোর্টিং ক্লাব ‘এ’ দলের হয়ে ব্যাটিংয়ে কাদির খান ২৮*, সবুজ হাওলাদার ৮* ও হাসান ৮* রান সংগ্রহ করেছেন।

খেলায় টসে জিতে কাদির স্পোর্টিং ক্লাব ‘এ’ দল প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করে।

ব্যাটিংয়ে নেমে কাদির স্পোর্টিং ক্লাব ‘বি’ দল ১০৭ রানের সংগ্রহের পিছনে ছুটতে গিয়ে ৯৬ রানে অল আউট হয়। কাদির স্পোর্টিং ক্লাব ‘বি’ দলের হয়ে ব্যাটিংয়ে তানজিদ ৪৬*, রনি ৬*, রানা ৬*, সজিব ৫* ও সাগর ১* রান সংগ্রহ করেছেন। কাদির স্পোর্টিং ক্লাব ‘বি’ দলের হয়ে বোলিংয়ে রানা, সাগর, হাসান, ইউসুফ ও সুমন মিলে ৫ উইকেট সংগ্রহ করেন।

পরবর্তীতে চ্যাম্পিয়ন কাদির স্পোর্টিং ক্লাব ‘এ’ দল ও কাদির স্পোর্টিং ক্লাব ‘বি’ দলের মধ্যে অতিথিরা পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..