কাভার্ডভ্যানের চাপায় বাবা নিহত, ছেলে আহত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
কাভার্ডভ্যানের চাপায় বাবা নিহত, ছেলে আহত
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনের সব প্রস্তুতি চূড়ান্ত, বড় ধরনের ঝুঁকির আশঙ্কা নেই : ডিসি নারায়ণগঞ্জে সাড়ে ২৩ লাখ ভোটারের নিরাপত্তায় ১৩ হাজার ফোর্স গিয়াসউদ্দিনকে সংযত হয়ে কথা বলার আহবান কাসেমীর ধলেশ্বরী নদীতে ইটবাহী ট্রলার ডুবি পার্লারের টয়লেটে মিললো নিখোঁজ নারী উদ্যোক্তার লাশ ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন : ডিসি ফতুল্লায় মৎসজীবী দলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩ ফতুল্লায় এক কেজি গাঁজাসহ গ্রেফতার ২ ফতুল্লায় ৬০ পিস ইয়াবাসহ রিপন কাজী গ্রেফতার যৌথ বাহিনীর অভিযানে মাদক-দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪ ফতুল্লায় সাংবাদিকদের সঙ্গে মোহাম্মদ আলীর মতবিনিময় দেওভোগে যৌথ বাহিনীর অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

কাভার্ডভ্যানের চাপায় বাবা নিহত, ছেলে আহত

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
কাভার্ডভ্যানের চাপায় বাবা নিহত, ছেলে আহত

সোনারগাঁয়ে কাভার্ডভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী কাজী আনোয়ার হোসেন (৩৮) নিহত হয়েছেন। এসময় তার ছেলে কাজী আরাফ হোসেন আহত হয়। রবিবার সন্ধ্যায় এশিয়ান হাইওয়েরর জামপুরের বস্তল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ কাভার্ডভ্যান ও চালককে আটক করেছে।

নিহত কাজী আনোয়ার হোসেন সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর কাজীপাড়া গ্রামের মৃত কাজী মহিউদ্দিনের ছেলে। আটককৃত কার্ভাড ভ্যান চালক মোঃ আলমগীর হোসেন বরিশালের বেতাগী থানার বুড়া মজুমদার এলাকার হাবিবুর রহমানের ছেলে।

জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে সুতা বোঝাই করে মাধবদীর উদ্দেশ্যে গত রোববার কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো- ড-১১-১৫৯৭) রওনা হয়। পথে সন্ধ্যায় সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় পৌছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটর সাইকেলকে চাপা দেয়। এতে মোটর সাইকেল চালক কাজী আনোয়ার হোসেন এবং তার ছেলে কাজী আরাফ হোসেন গুরুতর আহত হয়।

পরে তাদের হাসপাতালে নেওয়ার পথে কাজী আনোয়ার হোসেন মারা যান। আহত কাজী আরাফ গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনারগাঁও থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ আব্দুল বারী জানান, আমরা খবর পেয়ে সাথে সাথে কার্ভাডভ্যানসহ চালকে আটক করি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..