কারাগারে এসএসসি পরীক্ষা দিলেন রূপগঞ্জের ৩ শিক্ষার্থী
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
কারাগারে এসএসসি পরীক্ষা দিলেন রূপগঞ্জের ৩ শিক্ষার্থী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

কারাগারে এসএসসি পরীক্ষা দিলেন রূপগঞ্জের ৩ শিক্ষার্থী

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
কারাগারে এসএসসি পরীক্ষা দিলেন রূপগঞ্জের ৩ শিক্ষার্থী

নারায়ণগঞ্জ জেলা কারাগারে বসে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ৩ শিক্ষার্থী। নাহিদুল ইসলাম নিপুণ, রূপম প্রধান ও দিপু দেওয়ান নামের ৩ শিক্ষার্থী রূপগঞ্জের ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি (ভোকেশনাল) শাখার শিক্ষার্থী। একটি মামলায় গত ৯ ফেব্রুয়ারি পুলিশ গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে। তারা নারায়ণগঞ্জ আদালতে জামিন চাইতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। তারা ২০২৪ সালের এসএসসি পরিক্ষায় মুড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুল কেন্দ্রের পরীক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সীমন সরকার।

মুড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুলের এসএসসি (ভোকেশনাল) কেন্দ্র সচিব মো. ইয়াকুব আলী বলেন, গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেল সুপার ফোন করে জানান কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার ৩ জন পরিক্ষার্থী কারাগারে রয়েছে। আমি তাৎক্ষণিক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সীমন সরকারকে অবগত করি। তার সহযোগিতায় মুড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুলের শিক্ষক আব্দুল মজিদ খানকে পরিক্ষার পরিদর্শক নিয়োগ দেই। পরে ১ম পরিক্ষার দিন সকালে সহকারী কমিশনার (ভূমি) সীমন সরকার, ২ জন ট্যাগ অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের উপস্থিতিতে থানার ট্রেজারি থেকে প্রশ্নপত্র বের করে সিলগালা করে পুলিশ পাহাড়ায় নারায়ণগঞ্জ কারাগারে পরীক্ষা গ্রহণ করার ব্যবস্থা করি।

এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইসমাইল বলেন, উপজেলায় ৫ হাজার ৭শ ৭৩ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহণ করেছে। এসএসসি (ভোকেশনাল) শাখার পরিক্ষার্থীদের মধ্যে ৩জন শিক্ষার্থী নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে এবারের পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সীমন সরকার বলেন, কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার ৩ জন পরিক্ষার্থী জেলা কারাগারের জেল সুপার, উপজেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হকের সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করেছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..