কাশীপুরে তিন ছিনতাইকারীকে গণধোলাই
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
কাশীপুরে তিন ছিনতাইকারীকে গণধোলাই
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

কাশীপুরে তিন ছিনতাইকারীকে গণধোলাই

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
কাশীপুরে তিন ছিনতাইকারীকে গণধোলাই

ফতুল্লার কাশীপুরে তিন ছিনতাইকারীকে গণধোলাই দিয়েছে উত্তেজিত জনতা। সোমবার (৩ মার্চ) ভোরে ছিনতাই করার সময় জনতা তাদের হাতেনাতে আটক করে।

স্থানীয়রা জানায়, কাশীপুর ব্রীজ এলাকায় ছিনতাই করার সময় জনতা এলাকার চিহিৃত মাদক বিক্রেতা ও ছিনতাইকারী জাহাঙ্গীর (৪৬), জাবেদ (৪০) ও ওসমান (৪২)। ছিনতাইকারীদের আটকের পরে গণধোলাই দিয়ে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে দেয়া হয়।

ছবি দেখে বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে ছিনতাইকারী জাহাঙ্গীর (৪৬) কাশীপুর ওয়ারিশ সরদার বাড়ির মৃত ফজর আলীর ছেলে, জাবেদ একই এলাকার মৃত আবু মিয়ার ছেলে। এরা দুইজন সর্ম্পকে আত্মীয়। উভয়ে কাশীপুর ইউনিয়ন যুবলীগের ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রনির কর্মী। তাদেরকে রনির সঙ্গে মিছিল মিটিংয়ে দেখা যেতো।
অপর ছিনতাইকারী ওসমানও পেশাদার ছিনতাইকারী। এর আগেও কয়েকবার সে জনতার হাতে আটক হয়ে গণধোলাইয়ের শিকার হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, বিভিন্ন এলাকায় ছিনতাই বেড়েছে বলে অভিযোগ রয়েছে। তবে আমাদের কাছে কোন অভিযোগ এলে আমরা আন্তরিকতার সাথে সর্বোচ্চ চেষ্টা করছি। ওই তিন ছিনতাইকারীকে স্থানীয় জনতা আটকের পরে ছেড়ে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..