কিশোর গ্যাংয়ের হামলায় বিডি ক্লিনের নারীসহ আহত ২
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
কিশোর গ্যাংয়ের হামলায় বিডি ক্লিনের নারীসহ আহত ২
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

কিশোর গ্যাংয়ের হামলায় বিডি ক্লিনের নারীসহ আহত ২

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
কিশোর গ্যাংয়ের হামলায় বিডি ক্লিনের নারীসহ আহত ২

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ট্রলার ঘাটে বিডি ক্লিনের ৮জন নারী সদস্যকে ইভটিজিং করেছে ২০-২৫ জনের একটি কিশোর গ্যাং বাহিনী। এ সময় তাদের সঙ্গে থাকা পুরুষ সদস্যরা প্রতিবাদ করলে রাহুল (১৭) নামে এক কিশোর গ্যাংয়ের লিডারের নেতৃত্বে বিডি ক্লিনের সদস্যদের উপর দুই দফা হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করে। এতে বিডি ক্লিনের সদস্য হাসিবুল ইসলাম (২০) নারী সদস্যসহ (২৩) দুই জন মারাত্মকভাবে আহত হয়।

শুক্রবার (২৫ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার বৈদ্যেরবাজার ট্রলার ঘাটে এ হামলার ঘটনা ঘটে।

আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। আহতরা বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে।

এব্যাপারে সোনারগাঁও বিডি ক্লিনের সমন্বয়ক কামরুজ্জামান রানা বাদি হয়ে আল আমিন, সৌরভ, রাহুল, তামিম, সিজান, প্রহর বর্মণ, রাসেলসহ অজ্ঞাত ১৪-১৫জনকে আসামী করে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেছে।

সোনারগাঁও বিডি ক্লিনের সমন্বয়ক কামরুজ্জামান রানা জানান, প্রতি শুক্রবারের মতই বিডি ক্লিনের সদস্যরা সোনারগাঁওয়ের বিভিন্ন এলাকায় ময়লা আবর্জনা পরিষ্কার করে আসছে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার বেলা ৩টার দিকে ট্রলার দিয়ে নুনেনটেক (মায়াদ্বীপ) গিয়ে পরিষ্কার করেতে যাই। পরে ফিরে আসার সময় সন্ধ্যার আগে বৈদ্যেরবাজার ট্রলার থেকে ঘাটে মেনে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকে বিডি ক্লিনের লগো সম্বলিত টি শার্ট পরিহিত সদস্যরা। এদিকে আল আমিন (১৯) নামে এক যুবক প্রথমে নারী সদস্যদের ইভটিজিং ও বিভিন্নভাবে তাদের উত্যক্ত শুরু করে। এ সময় বিডি ক্লিনের পুরুষ সদস্যরা এর প্রতিবাদ করলে, কিশোর গ্যাংয়ের লিডার রাহুলের নেতৃত্বে ২৫-৩০জন সন্ত্রাসী এসে তাদের উপর হামলা চালায়। এ সময় নারী সদস্য পিটিয়ে আহত করে শ্লীলতাহানী করে এবং হাসিবুল ইসলাম এগিয়ে তাকেও পিটিয়ে মারাত্মভাবে আহত করে।

সোনারগাঁও থানার সেকেন্ড অফিসার পঙ্কজ কুমার বলেন, ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। রাতেই হামলাকারীদের মধ্যে সৌরভ (২৫) নামে একজনকে গ্রেফতার করে আজ আদালতে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন বলেন, ইভটিজিং ও হামলার ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। এদের আইনের আওতায় এনে সুবিচার নিশ্চিত করা হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..