কুতুবপুরে একাধিক মামলার আসামী বিল্লাল গ্রেফতার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
কুতুবপুরে একাধিক মামলার আসামী বিল্লাল গ্রেফতার
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

কুতুবপুরে একাধিক মামলার আসামী বিল্লাল গ্রেফতার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
কুতুবপুরে একাধিক মামলার আসামী বিল্লাল গ্রেফতার

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউপির অন্যতম চিহিৃত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলাকারীদের অন্যতম হোতা ও মামলার আসামী মো.বিল্লাল হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার ১৫ অক্টোবর দুপুর ১২টায় নয়ামাটি ইউরোটেক্স গার্মেন্টস এর সামনে থেকে বিল্লালকে গ্রেফতার করা হয়।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের স্বজনদের একাধিক মামলার আসামী বিল্লালকে গ্রেফতারের পরই স্থানীয়দের মাঝে আনন্দের বন্যা বইতে শুরু করেছে।

স্থানীয়রা জানান, ফতুল্লা মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় ফতুল্লা মডেল থানায় দায়েরকৃত ৩০ নং মামলায় ১৪৬ নং আসামী পিয়ার আলীর গুনধর এ ছেলে বিল্লাল হোসেন। সিদ্ধিরগঞ্জ থানায় ৫ সেপ্টেম্বরে দায়েরকৃত ৫নং মামলায় ১০ নং আসামী এ বিল্লাল। ২০২৩ সালে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনেও বিল্লালের বিরুদ্ধে একটি মামলা হয়েছিলো যার নং ১০( ১০/১১/২৩ইং)। এছাড়াও পিয়ার আলীর ছেলে বিল্লালের নামে আরও একাধিক মামলা রয়েছে। স্থানীয়রা বলেন,পিয়ার আলীর পুরো পরিবারটিই মাদক ব্যবসায় জড়িত। তার বড় ছেলে এলাকার কুখ্যাত মাদক স¤্রাট ইমরান হোসেন। বিগত ১৫ বছওে আওয়ামী যুবলীগের ব্যানাওে স্থানয়ি চুন্নু-মিথুনগংদের অন্যতম হাতিয়ার হিসেবে মাদক বিক্রিসহ এমন কোন অপকর্ম বাদ ছিলনা যা বিল্লালের মাধ্যমে হয়নি।

তারা আরও বলেন,জুলাই-আগষ্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে দমাতে তাদের গুরু মসহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজামের নেতৃত্বে ও নির্দেশে নিরীহ ছাত্র-জনতার উপর বৃষ্টির মত গুলিবর্ষন করেছিলো এ বিল্লাল হোসেন। জালকুড়ি এলাকায় গার্মেন্টস ভাংচুরের ঘটনাতেও জড়িত ছিলো এ বিল্লালগং। আমরা চাই গ্রেফতারকৃত বিল্লালকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে শাহ নিজামসহ তাদের সকলের অস্ত্রভান্ডারের সন্ধান পাওয়া যাবে। আমরা চাই বিল্লালকে বাংলাদেশের প্রচলিত আইনে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..