কুতুবপুরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর হোন্ডা জ্বালিয়ে দেয়ার অভিযোগ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
কুতুবপুরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর হোন্ডা জ্বালিয়ে দেয়ার অভিযোগ
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

কুতুবপুরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর হোন্ডা জ্বালিয়ে দেয়ার অভিযোগ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
কুতুবপুরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর হোন্ডা জ্বালিয়ে দেয়ার অভিযোগ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর হোন্ডা জ্বালিয়ে দেয়ার অভিযোগ ওঠেছে আকতার এবং তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। পরে হোন্ডা জ্বালিয়ে দেয়ার ভিডিও ব্যবসায়ীর মোবাইলে পাঠিয়ে হুমকি দেয় বলেও জানা যায়।

সোমবার (৪ নভেম্বর) ভোরে ফতুল্লার পাগলা রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে। ব্যবসায়ী সাদ্দাম হোসেন বাদী হয়ে আকতার ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, আকতার নিজেকে ইউনিয়ন যুবদলের নেতা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও নানা অপকর্মে জড়িয়ে আছে। গত ৩ নভেম্বর রাতে সাদ্দামের হোন্ডা জোরপূর্বক নিয়ে চাঁদা দাবি করলে ব্যবসায়ী রাজি না হওয়ায় হোন্ডা জ্বালিয়ে দেয়। পরে ভিডিও ধারণ করে হুমকি দেয়া হয়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সাদ্দাম হোসেন অভিযোগ দিয়েছেন। আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..