কোকো হত্যার বিচার বাংলার মাটিতেই হবে : সাখাওয়াত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
কোকো হত্যার বিচার বাংলার মাটিতেই হবে : সাখাওয়াত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

কোকো হত্যার বিচার বাংলার মাটিতেই হবে : সাখাওয়াত

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
কোকো হত্যার বিচার বাংলার মাটিতেই হবে : সাখাওয়াত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দম্পতির কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো ছিলেন একজন ক্রীড়া প্রেমী দক্ষ ক্রীড়া সংগঠক।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আরাফাত রহমান কোকোর ছিল বলিষ্ঠ অবদান। বর্তমান অবৈধ সরকার আরাফাত রহমান কোকোর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোকে বিষ প্রয়োগ করে হত্যা করে।

নবগঠিত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আরাফাত রহমান স্মৃতি সংসদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার (১৩ জুলাই) সকালে নারায়ণগঞ্জের বন্দর থানার লক্ষণখোলা এলাকায় এ পরিচিতি সভার আয়োজন করা হয়।

অ্যাডভোকেট সাখাওয়াত বলেন, আরাফাত রহমান কোকোর মৃত্যুতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা আজও পর্যন্ত পূরণ করা সম্ভব হয়নি। বাংলার মাটিতেই এ হত্যাকাণ্ডের বিচার একদিন হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিজয়ী হয়ে এই নির্মম হত্যাকান্ডের বিচার করা হবে।

এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান নতুন কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং আগামী দিনে সরকার বিরোধী আন্দোলনের আরাফাত রহমান স্মৃতি সংসদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নারায়ণগঞ্জ জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহবায়ক সালাউদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক এডভোকেট সাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি আলমগীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর, যুগ্ম সম্পাদক রুহুল আমিন সিকদার, সাংগঠনিক সম্পাদক ওহিদ উল্লাহ মানিক, ধর্ম বিষয়ক সম্পাদক আবু হানিফ, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক মুজিবুর রহমান আনু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহিন আহমেদ।

উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আরাফাত রহমান স্মৃতি সংসদের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এবং সদস্যবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আরাফাত রহমান স্মৃতি সংসদের আহবায়ক কমিটির সকলকে পরিচয় করিয়ে দেয়া হয়।

সবশেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..