কোটা আন্দোলন নিয়ে এসএ মালেকের চমৎকার রিকশাচিত্র
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
কোটা আন্দোলন নিয়ে এসএ মালেকের চমৎকার রিকশাচিত্র
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

কোটা আন্দোলন নিয়ে এসএ মালেকের চমৎকার রিকশাচিত্র

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
কোটা আন্দোলন নিয়ে এসএ মালেকের চমৎকার রিকশাচিত্র

কোটা সংস্কার আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে প্রাণ হারান আবু সাঈদ ও মীর মাহফুজুর রহমান (মুগ্ধ)। তাদের স্মরণে রিকশাচিত্র তৈরী করেছেন আর্টিষ্ট এসএ মালেক।

রংতুলিতে আঁকা সেই ছবিতে দেখা যায়, কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ব্যক্তিদের কোলে করে নিয়ে যাচ্ছে আন্দোলনকারীরা। এক পাশে পুলিশ গাড়ির উপর থেকে নিহত ব্যক্তির লাশ নিচে ফেলে দিচ্ছে । অন্যপাশে রিক্সায় করে আহত ব্যক্তিদের নিয়ে যাওয়া হচ্ছে। এক পাশে আন্দোলনের একটা চিত্র তুলে ধরেন।

আর্টিষ্ট এসএ মালেক বলেন, রিকশাচিত্র শিল্পীদের নিয়ে কুমিল্লায় এক কর্মশালার আয়োজন করা হয়। সেখানে কর্মশালায় আমি প্রশিক্ষক হিসাবে ছিলাম। কর্মশালায় আমি কোটা সংস্কার আন্দোলনে কিছু চিত্র তুলে ধরেছি। কোটা সংস্কার আন্দোলনে গিয়ে শহীদ সাইদ ও মুগ্ধর মতোই প্রাণ দিয়েছেন আরও অনেক শিক্ষার্থী ও বহু মানুষ। পর্যায়ক্রমে কোটা সংস্কার আন্দোলন সংগ্রামে ছাত্র-জনতার আত্মত্যাগের আরও গল্প ছবিতে তুলে ধরব। কোটা সংস্কার আন্দোলন সংগ্রামের চিত্র তুলে ধরতে হবে নতুন প্রজন্মের কাছে।

তিনি বলেন, রাজধানী ঢাকায় প্রবেশ করলেই যে বাহনটি সবচেয়ে বেশি চোখে পড়রে সেটি হলো তিন চাকার বাহন রিকশা। বছরের পর বছর ধরে রিকশা চিত্রে শুধু আমাদের চলচ্চিত্র জগতের তারকা, ফুল, পাখি ও প্রকৃতিই স্থান পায়নি, আমাদের রাজনৈতিক ও সাস্কৃতিক পটপরিবর্তনের সাক্ষীও এটি। আমাদের দেশে এ রিকশাচিত্র আশির দশকে বেশ দাপটে ছিল। রিকশাচিত্রে আমাদের দেশের মানুষের কথা বলে, এই অনন্য শিল্পটি সম্পূর্ণভাবেই আমাদের। ইউনেসকো ঢাকার রিকশা ও রিকশাচিত্রকে অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এক বিরাট সম্মান ও প্রাপ্তি।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আমাদের বাড়ি। আমার বাবা এসএ হাকিম বেবি টেক্সিরও অনেক নাম করা আর্টিষ্ট ছিলেন। আমার শৈশবে বাবার ছবি আঁকা দেখতে অনেক ভালো লাগত এবং বড় ভাই এসএ রহিম, মামা, চাচা বাবার স্টুডিওর শিষ্যরা এরা সবাই রং তুলি দিয়ে ছবি আঁকত। তখন আমিও চিন্তা করতাম এদের মত আমিও একদিন আর্টিষ্ট হব। তাই স্কুল জীবনের পাশাপাশি বাবার কাছে প্রশিক্ষন নিয়ে আমি অনেক প্রতিষ্ঠানে কাজ করি এবংআমার এই কাজের জন্য পুরস্কারও পেয়েছি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..