কোটা সংস্কারের দাবিতে শহরে মশাল মিছিল
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
কোটা সংস্কারের দাবিতে শহরে মশাল মিছিল
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

কোটা সংস্কারের দাবিতে শহরে মশাল মিছিল

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
কোটা সংস্কারের দাবিতে শহরে মশাল মিছিল

কোটা সংস্কারের দাবিতে নারায়ণগঞ্জ শহরে মশাল মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

এর আগে বিকেল থেকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। এরপর সেখান থেকে নারায়ণগঞ্জের প্রেস ক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা মশাল নিয়ে শহরের বঙ্গবন্ধু সড়কে বিক্ষোভ মিছিল করেন। সেই সঙ্গে বিক্ষোভ মিছিল শেষে তারা শহরের ২ নম্বর রেলগেইট এলাকায় সমাবেশ করেন।

জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেত্রী ফারহানা মানিক মুনা বলেন, ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী সাধারণ ছাত্রদের ওপর ঝাঁপিয়ে পড়েছে। আহত শিক্ষার্থী চিকিৎসা পর্যন্ত নিতে পারছে না।

ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী ঢাকা মেডিকেল কলেজ অবরুদ্ধ করে রেখেছে। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগ ঘোষণা দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপরে হামলা করছে। প্রধানমন্ত্রীর বক্তব্যের ফলাফলই হচ্ছে আজকের এ হামলা। আমরা এ হামলার প্রতিবাদ জানাই।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..