কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল

সারাদেশে কোটা সংস্কারের আন্দোলনে নিহতদের আত্মার রূহের মাগফিরাত কামনা করে খাঁনকা শরীফ জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) ফতুল্লার লালখাঁর খাঁনকা শরীফ জামে মসজিদে জোহরের নামাজ শেষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিলের আগে সংক্ষিপ্ত এক বক্তব্যে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ রতন হোসেন বলেন, দীর্ঘ ১৬ বছর পর আমাদের দেশ জুলুমের হাত থেকে স্বাধীন হয়েছে। এই জালিমের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আর এই জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেই এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

দোয়া ও মিলাদ মাহফিলের শুরুতেই জালিমের সকল প্রকার জুলুমের থেকে দেশ মুক্ত হওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়ে এবং এ মুক্তির আন্দোলনে যারা প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় মিলাদ মাহফিল শেষে খাঁনকা শরীফ জামে মসজিদে আগত বহুসংখ্যক মুসল্লী, মাদ্রাসার এতিম ও অসহায় ছাত্রদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হান্নানুর রফিক রঞ্জু, মোঃ ইউছুফ আলী সরকার, মোঃ আলীম খান, নূর ইসলাম খান, মোঃ হাসান, মোঃ বশির, মোঃ রাসেল, মোঃ বাবু, মোঃ রাব্বি, অনিক দাস, মোঃ নাজিম উদ্দিন ও মোঃ আসিফ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..