খানপুরে রোগী হয়রানির দায়ে ২ দালাল আটক
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
খানপুরে রোগী হয়রানির দায়ে ২ দালাল আটক
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

খানপুরে রোগী হয়রানির দায়ে ২ দালাল আটক

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৪ মে, ২০২৫
খানপুরে রোগী হয়রানির দায়ে ২ দালাল আটক

নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য, রোগীদের বিভ্রান্তকরণ, হাসপাতাল চত্বরে দালাল ও অবৈধ মধ্যস্থতাকারী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে, মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শনিবার (৩ মে) জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ মেজিস্ট্রেট মো: মোনাববর হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোবাইল কোর্ট অভিযানে দুই ব্যক্তিকে আটক করেছে।

পূর্বে সরকারি কর্মচারী কর্তৃক জারীকৃত আদেশ অনুযায়ী হাসপাতাল এলাকায় দালাল বা প্রতারকচক্রের যেকোনো প্রকার কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছিল। তবে, অভিযুক্ত খানপুর এলাকার মোকসেদ আলীর ছেলে মো. মঞ্জু (৫৫) এবং নগরীর গলাচিপা কলেজ রোড এলাকার মোতালেব হাওলাদারের ছেলে মো. মাসুদ হাওলাদার (৪২ সরকারি আদেশ অমান্য করে সেখানে সক্রিয় ছিলেন।

অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় এই দুই আসামিকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। পরবর্তীতে, আটককৃত আসামিদের বিরুদ্ধে বাংলাদেশ দ-বিধি, ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেন বিজ্ঞ মেজিস্ট্রেট।

এ বিষয়ে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো: মোনাববর হোসেন বলেন, “সরকারি আদেশ অমান্য করে যারা সাধারণ রোগীদের হয়রানি করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতাল একটি সেবামূলক প্রতিষ্ঠান, এখানে কোনো প্রকার অবৈধ কার্যকলাপ বরদাস্ত করা হবে না।” এই ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..