খালেদা জিয়ার সফরসঙ্গী হচ্ছেন যারা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
খালেদা জিয়ার সফরসঙ্গী হচ্ছেন যারা
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

খালেদা জিয়ার সফরসঙ্গী হচ্ছেন যারা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
খালেদা জিয়ার সফরসঙ্গী হচ্ছেন যারা

লন্ডনে উন্নত চিকিৎসা শেষে চার মাস পর মঙ্গলবার (৬ মে) দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনিসহ সফরসঙ্গী মিলে মোট ১৪ জন একসঙ্গে দেশে ফিরবেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। তার আগে সোমবার লন্ডন সময় বিকেল সাড়ে চারটায় হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স।

মাঝে কাতারের রাজধানী দোহায় হামাদ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে ১ ঘণ্টার জন্য বিরতি থাকবে। এ সময় সেখানে এয়ার অ্যাম্বুলেন্সের প্রয়োজনীয় জ্বালানি নেওয়া হবে। এরপর সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে এয়ার অ্যাম্বুলেন্সটি।

খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে থাকা তার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, খালেদা জিয়াসহ বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে আরও থাকছেন তার দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। এছাড়াও তার মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. আবু জাফর মোঃ জাহিদ হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য ও বাফুফের সভাপতি তাবিথ আউয়াল, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, খালেদা জিয়ার সহকারী মাসুদুর রহমান, মিসেস দিলারা মালিক, তার দুই গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রুপা শিকদার। এছাড়াও অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার ও ডা. জাফর ইকবাল।

এদিকে দলীয় চেয়ারপারসন ও ডা. জুবাইদা রহমানকে বরণ এবং অভ্যর্থনা জানাতে এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের ১১টি স্পটে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএনপির মিডিয়া সেল ও কেন্দ্রীয় প্রশিক্ষণ টিমের সদস্য অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান গণমাধ্যমকে বলেন, চার মাস লন্ডনে উন্নত চিকিৎসা শেষে এবং দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ডা. জুবাইদা রহমান দেশে ফিরবেন এটি অত্যন্ত ভালো লাগা এবং খুশির খবর। তারা তাদের প্রিয় নেত্রী এবং চেয়ারপারসনের সহধর্মিণীকে অভ্যর্থনা জানাতে প্রস্তুতি গ্রহণ করেছেন। ইতোমধ্যে এ সংক্রান্ত দলীয় নির্দেশনা নেতাকর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..