গিয়াস উদ্দিনকে গ্রেফতার করায় নেতাকর্মীদের নিন্দা, নিঃশর্ত মুক্তি দাবি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
গিয়াস উদ্দিনকে গ্রেফতার করায় নেতাকর্মীদের নিন্দা, নিঃশর্ত মুক্তি দাবি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

গিয়াস উদ্দিনকে গ্রেফতার করায় নেতাকর্মীদের নিন্দা, নিঃশর্ত মুক্তি দাবি

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১৫ মে, ২০২৪
গিয়াস উদ্দিনকে গ্রেফতার করায় নেতাকর্মীদের নিন্দা, নিঃশর্ত মুক্তি দাবি

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিনকে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেছেন জেলা বিএনপির আওতাধীন থানা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা। মঙ্গলবার (১৪ মে) যৌথ এক বিবৃতিতে থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন।

প্রসঙ্গত, গত রবিবার (১২ মে) জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন উচ্চ আদালতে জামিন পেয়ে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে, আদালত বাতিল করে জেল হাজতে প্রেরণ করে।

যৌথ বিবৃতিতে একমত পোষণ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন- ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভুঁইয়া, সাবেক সভাপতি খন্দকার মনিরুল ইসলাম, সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, সহ-সভাপতি ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন, থানা বিএনপির সহ-সভাপতি হাজ্বী মোঃ শহীদুল্লাহ, লোকমান হোসেন, যুগ্ম সম্পাদক রুহুল আমিন সিকদার, খোন্দকার আক্তার হোসেন, থানা বিএনপির যুগ্ম সম্পাদক ও ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, থানা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল হোসেন রতন, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বক্তাবলী ইউনিয়নের সদস্য সচিব মোঃ হাসান আলী, থানার সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসেন শাহাদুল্লাহ, সাধারণ সম্পাদক সুমন মাহবুব ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ প্রমুখ।

বিবৃতিতে নেতাকর্মীরা বলেন, সরকার উদ্দ্যেশ্য প্রনোদীতভাবে সাজানো মামলায় আমাদের প্রাণপ্রিয় নেতা, নারায়ণগঞ্জ বিএনপির অভিভাবক ও গণমানুষের নেতা আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছেন। এভাবে মিথ্যা মামলা দায়ের করে, নির্যাতন করে বিএনপির নেতাকর্মীদের দমন করা যাবে না। বিএনপি জনগণকে সাথে নিয়ে এই সরকারের পতন ঘটাবে। নেতৃবৃন্দ অবিলম্বে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার সহ নারায়ণগঞ্জের গণমানুষের নেতা জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিনকে নিঃশর্ত মুক্তির দাবি জানাই। দেশের মানুষ জেগে উঠেছে, রাজপথে নেমেছে। এই ফ্যাসিস্ট সরকারের পতন অনিবার্য।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..