গৃহবধূকে ধর্ষণের পর হত্যা, ৩ আসামীর যাবজ্জীবন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
গৃহবধূকে ধর্ষণের পর হত্যা, ৩ আসামীর যাবজ্জীবন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত

গৃহবধূকে ধর্ষণের পর হত্যা, ৩ আসামীর যাবজ্জীবন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
গৃহবধূকে ধর্ষণের পর হত্যা, ৩ আসামীর যাবজ্জীবন

বন্দরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার দায়ে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রবিবার (৩১ মার্চ) বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় দেন। তবে রায় ঘোষণার সময়ে তারা অনুপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বন্দর উপজেলার পূর্বপাড়া গ্রামের ওমর খাঁয়ের ছেলে ফারুক, একই উপজেলার হরিবাড়ী এলাকার মুমিন মিয়ার ছেলে মোঃ মুন্না ওরফে টুকুন ও ত্রিবেনী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে আমজাদ হোসেন।

বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক মোঃ আসাদুজ্জামান বলেন, ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা ও লাশ গুম করার মামলায় আদালত তিন আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময়ে আসামীরা অনুপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২১ এপ্রিল সকালে ওই গৃহবধূ তার স্বামীর বাড়ি থেকে ছোট বোনের বাড়িতে বেড়াতে যায়। রাত ৭ টার দিকে সেখান থেকে রিক্সা যোগে বাড়ি পথে নিখোঁজ হয় ওই গৃহবধু। নিখোঁজের সাত দিন পর ২৭ এপ্রিল বন্দরেন ত্রিবেনী এলাকায় একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন। পুলিশি তদন্তে বেড়িয়ে আসে সাজা প্রাপ্ত আসামীদের মধ্যে ফারুকের সঙ্গে বিয়ের আগে প্রেমের সর্ম্পক ছিলো গৃহবধুর। ঘটনার দিন শ্বশুর বাড়িতে যাওয়ার পথে রাস্তায় ফারুকের সঙ্গে দেখা হয় তার। পরে রাস্তা থেকে ফারুকসহ তার দুই সহযোগি তাকে ত্রিবেনী এলাকায় নিয়ে যায়। সেখানে কথা বলার ছুলে গৃহবধুকে আটককে রাখে। এরপর পলাক্রমে ধর্ষণের পর শ্বাসরোধ হত্যা করে লাশ ডোবায় ফেলে দেয়। পরবর্তীতে আসামিরা গ্রেপ্তারের পর আদালতে স্বিকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..