নারায়ণগঞ্জের ফতুল্লায় ৫ লক্ষ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় গত ১৭ জুন এক দম্পতিকে শ্লীলতাহানি ও বেধড়ক মারধর করে গুরুতর জখম করে প্রতিপক্ষরা। এ ঘটনার পর ভুক্তভোগী দম্পতি নারায়ণগঞ্জ আদালতে একটি সিআর মামলা দায়ের করেন। মঙ্গলবার ২৫ জুন রাতে ফতুল্লার শাহজাহান রোলিং মিলস এলাকা থেকে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ওই মামলার প্রধান আসামী ইব্রাহীমকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, কুতুবপুর দেলপাড়া এলাকার সেলিনা আহম্মেদ ও তার স্বামী বাবুল আহমেদের কাছে চাঁদাবাজ ইব্রাহীম গং দীর্ঘদিন যাবত চাঁদা দাবি করে আসছিলো। চাঁদা দিতে অস্বীকার করায় তার পরিবারকে ভয়ভীতি ও আর্থিকভাবে ক্ষতিসাধন করার হুমকি দেন চাঁদাবাজ ইব্রাহীম গং।
গত সোমবার ১৭ জুন বিকাল ৪টার সময় সেলিনা আহম্মেদ ও তার স্বামী বাবুল আহমেদের বেআইনিভাবে পথরোধ করে সেলিনা আহম্মেদকে শ্লীলতাহানি এবং তার স্বামী বাবুল আহমেদকে কাঠের ডাসা দিয়ে বেধড়ক মারধর করেন। এ সময় তারা এই দম্পতির কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় তারা এ দম্পতিকে গালমন্দ শুরু করেন। একপর্যায়ে সেলিনা আহম্মেদ ও তার স্বামী বাবুল আহমেদকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে জখম করে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করেন।
আপনার মন্তব্য প্রদান করুন...