চাঁদা দিতে অস্বীকার করায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ভাংচুর ও লুটপাট
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
চাঁদা দিতে অস্বীকার করায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ভাংচুর ও লুটপাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত

চাঁদা দিতে অস্বীকার করায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ভাংচুর ও লুটপাট

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ২২ জুন, ২০২৪

চাঁদা দিতে অস্বীকার করায় নারায়ণগঞ্জের ফতুল্লার এক ব্যবসায়ীকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। শনিবার (২২ জুন) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নের দাপাইদ্রাকপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে এক চাঁদাবাজকে আটক করে ফতুল্লা মডেল থানা পুলিশ।

অভিযোগ সূত্রে জানা গেছে, দাপাইদ্রাকপুর স্কুল সংলগ্ন এলাকায় গ্যারেজ ব্যবসায়ী জুনায়েদ হাসান জয়ের কাছে চাঁদাবাজ আসিফ গং দীর্ঘদিন যাবত চাঁদা দাবি করে আসছিলো।

আসিফ ও তার সন্ত্রাসী বাহিনী বিভিন্ন সময় জুনায়েদ হাসান জয়ের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকার করায় তার পরিবারকে ভয়ভীতি ও আর্থিকভাবে ক্ষতিসাধন করার হুমকি দেন আসিফ ও তার সন্ত্রাসী বাহিনী।

গত শনিবার দুপুরে ব্যবসায়ী জুনায়েদ হাসান জয়ের গ্যারেজে বেআইনি জনতাবদ্ধে অনধিকার প্রবেশ করে আসিফ ও তার সন্ত্রাসী বাহিনী। এ সময় আসিফের নেতৃত্বে শিহাব, শামীম, বাপ্পী, সানি ও সোহাগসহ অজ্ঞাত আরও ৪-৫ জন লাঠিসোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন।

এ সময় তারা জুনায়েদ হাসান জয়ের কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় তারা জুনায়েদ হাসান জয়কে গালমন্দ শুরু করেন। একপর্যায়ে জুনায়েদ হাসান জয়কে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে জখম করে। জয়ের চিৎকারে তার মামা শুভ এবং বন্ধু সাগর এগিয়ে আসলে তাঁদেরকেও মারধর করে জখম করে।

পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় শনিবার দুপুরেই ব্যবসায়ী জুনায়েদ হাসান জয় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ফতুল্লা থানার ওসি নূরে আযম মিয়া জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..