চাষাড়ায় ফিল্মি স্টাইলে সাংবাদিককে অপহরণের চেষ্টা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
চাষাড়ায় ফিল্মি স্টাইলে সাংবাদিককে অপহরণের চেষ্টা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

চাষাড়ায় ফিল্মি স্টাইলে সাংবাদিককে অপহরণের চেষ্টা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
চাষাড়ায় ফিল্মি স্টাইলে সাংবাদিককে অপহরণের চেষ্টা

নারায়ণগঞ্জের চাষাড়ায় দিনে দুপুরে ফিল্মি স্টাইলে সাংবাদিককে অপহরণের চেষ্টা করা হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে বারোটার দিকে চাষাড়া শহীদ মিনারের সামনে থেকে “কি ব্যাপার ভাইয়ের বিরুদ্ধে নিউজ করে আপনি একা একা চাষাড়া দিয়ে ঘুরতেছেন, আপনার মনে কি ডর ভয় বলতে কিছু নাই” একথা বলেই অনলাইন নিউজ পোর্টাল নারায়ণগঞ্জ মেইল ডট কমের নির্বাহী সম্পাদক রাশেদুল ইসলামকে উপর হামলা চালিয়ে তাকে অপহরণের চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় সাংবাদিক রাশেদুল পুলিশ পুলিশ বলে চিৎকার করলে রাস্তার অপরদিকে সোনালী ব্যাংকের সামনে দাঁড়ানো পুলিশ সদস্যরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ঘটনায় তাৎক্ষণিক নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি তখনই একটি টহল টিম সেখানে পাঠান, তিনি পূর্বাচলে আছেন এবং থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে আসতে বলেন। তিনি পরবর্তীতে ব্যবস্থা নেবেন বলেও জানান।

এ বিষয়ে হামলার শিকার ভুক্তভোগী সাংবাদিক রাশেদুল ইসলাম জানান, দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে যেভাবে আমাকে অপহরণ করার চেষ্টা করা হয়েছিল, একটি স্বাধীন দেশে এটা কোনভাবেই মেনে নেয়া যায় না। এভাবে পেশি শক্তি ব্যবহার করে গণমাধ্যমের মুখ বন্ধ করে রাখার চেষ্টা যতই করা হোক না কেনো, সাংবাদিকের কলম সত্য বলতে ভুল করবে না। আর এই জন্য যত ঝড় ঝাঁপটাই আসুক তা মোকাবেলা করেই সামনে এগিয়ে যাবো। আমি এই বর্বরোচিত ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, আমি মোঃ রাশেদুল ইসলাম একজন পেশাদার সাংবাদিক হিসেবে অনলাইন নিউজ পোর্টাল নারায়ণগঞ্জ মেইল ডট কম এর নির্বাহী সম্পাদক হিসেবে আছি। আজ শুক্রবার (১২ জানুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে ১২ টার সময় আমার অফিস থেকে চাষাড়া শহীদ মিনারের ভেতর দিয়ে বেইলি টাওয়ারের দিকে যাওয়ার সময় শহীদ মিনারের অভ্যন্তরে সুঠামদেহের অধিকারী বয়স অনুমান ত্রিশ একজন অপরিচিত ব্যক্তি আমার নাম ধরে ডাক দিলে আমি তার সামনে গেলে তিনি আমার কুশল বিনিময় করে বলতে থাকেন “কি ব্যাপার ভাইয়ের বিরুদ্ধে নিউজ করে আপনি একা একা চাষাড়া দিয়ে ঘুরতেছেন, আপনার মনে কি ডর ভয় বলতে কিছু নাই” এ সময়ে ওই ব্যক্তি সহ আরো ১০-১২ জন মিলে যাদের প্রত্যেকের বয়স অনুমান ২৫ থেকে ৩০ আমাকে ঘিরে ফেলে বিভিন্ন ধরনের হুমকিমূলক কথাবার্তা বলতে থাকলে আমি তাড়াতাড়ি শহীদ মিনারের মেনগেট দিয়ে বাইরে আসার সাথে সাথে উক্ত ১০-১২ জনের ভেতর থেকে প্রায় ৪-৫ জন আমার কলার ও কোমর জাপটে ধরে ইজিবাইকে তুলে অপহরণের চেষ্টা চালায়। আমি জোরে জোরে পুলিশ পুলিশ বলে চিৎকার করলে রাস্তার ওপাশে সোনালী ব্যাংকের সামনে থাকা কয়েকজন পুলিশ সদস্যের রাস্তার এপারে আসতে থাকার সময় উক্ত অজ্ঞাতনামা বিবাদীগণ ভবিষ্যতে আমাকে দেখে নেয়ার হুমকি দিয়ে দৌড়ে পালিয়ে যায়। এমতাবস্থায় আমি চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..