চেয়ারম্যান প্রার্থী মুকুলের প্রচারণায় ফের হামলা, আহত ২
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
চেয়ারম্যান প্রার্থী মুকুলের প্রচারণায় ফের হামলা, আহত ২
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত

চেয়ারম্যান প্রার্থী মুকুলের প্রচারণায় ফের হামলা, আহত ২

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
চেয়ারম্যান প্রার্থী মুকুলের প্রচারণায় ফের হামলা, আহত ২

নারায়ণগঞ্জের বন্দরে চিংড়ি প্রতীকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান মুকুলের প্রচারণায় হামলার অভিযোগ পাওয়া গেছে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর লোকজন এই হামলা করেছেন বলে অভিযোগ মুকুলের। সোমবার (৬ মে) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার মদনপুর স্ট্যান্ডে এই ঘটনায় দুইজন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে প্রার্থীর প্রচারণায় ব্যবহৃত মাইক ও ব্যাটারিচালিত অটোরিকশা।

মুকুল বলেন, ‘নিয়ম মেনে, ব্যাটারিচালিত অটোরিকশার মাধ্যমে মদনপুর ইউনিয়নে ঘুরে ঘুরে মাইকে প্রচারণা চলছিল। এমন সময় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এমএ রশিদের লোকজন হামলা চালায় এবং মাইকে প্রচারকারী ও অটোরিকশার চালককে বেধরক মারধর করে। হামলাকারীদের নেতৃত্ব দেন স্থানীয় যুবলীগ কর্মী অহিদ। মারধর ও অটোরিকশা ভাংচুরের পর তারা মাইকটিও ছিনিয়ে নেয়।’

আহত দু’জনকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এর আগে, একই স্থানে গত রোববার সন্ধ্যায় মুকুলের সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে প্রার্থীর শ্যালকসহ তিনজন আহত হন।

আতাউর রহমান মুকুল বলেন, ‘বন্দরে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে ক্ষমতাসীন দলের প্রার্থী। এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছি।’

তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন।

‘আমি এই হামলার বিষয়ে জানি না। আমার কোনো সমর্থক এর সঙ্গে জড়িত নয়।’

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে সেখানে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ বলেন, ‘অভিযোগ পাওয়ার পর পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি। হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করা হবে। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিতকারীদের ছাড় দেওয়া হবে না।’

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..