চেয়ারম্যান রশিদকে পুনরায় তার দায়িত্বে বহাল রাখলো হাইকোর্ট
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
চেয়ারম্যান রশিদকে পুনরায় তার দায়িত্বে বহাল রাখলো হাইকোর্ট
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

চেয়ারম্যান রশিদকে পুনরায় তার দায়িত্বে বহাল রাখলো হাইকোর্ট

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২১ মে, ২০২৫
চেয়ারম্যান রশিদকে পুনরায় তার দায়িত্বে বহাল রাখলো হাইকোর্ট

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ আহমেদকে পুনরায় তার দায়িত্বে বহাল রেখেছে হাইকোর্টের আপিল বিভাগ। বুধবার (২১ মে) আকিল উদ্দিন সিকদারের দাখিলকৃত পিটিশন স্থগিত (স্টে) করে এ আদেশ দেয় আদালত।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মোঃ আব্দুর রশিদ বলেন, “হাইকোর্ট আকিল উদ্দিন শিকদারকে চেয়ারম্যান ঘোষণা করেনি। বরং, তাকে কেন প্যানেল চেয়ারম্যান থেকে বাদ দেওয়া হলো—এই মর্মে ব্যাখ্যা চেয়ে তিন সপ্তাহের মধ্যে জবাব দিতে একটি রুল জারি করেছে আদালত।”

তিনি আরও বলেন, “কিন্তু একটি ইউটিউব চ্যানেলে ভুল তথ্য প্রচার করে বলা হয়েছে যে, হাইকোর্টের নির্দেশে আকিল উদ্দিন শিকদারকে চেয়ারম্যান বানানো হয়েছে। এই সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।”

প্রসঙ্গত, বক্তাবলী ইউনিয়ন পরিষদের প্যানেল-১ চেয়ারম্যান হিসেবে আকিল উদ্দিন সিকদারকে ২৭ জানুয়ারি ২০২২ সালে মনোনীত করা হয়। কিন্তু ২০২৫ সালের ৫ আগস্ট তারিখে তৎকালীন চেয়ারম্যান শওকত পালিয়ে যাওয়ার পর নতুন প্যানেল গঠনের প্রয়োজন দেখা দেয়। পরবর্তীতে, ২০২৫ সালের ১৯ মার্চ তারিখে ইউপি সদস্যদের মতামতের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাফর সাদেক চৌধুরীর নেতৃত্বে নতুনভাবে প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে মোঃ আব্দুর রশিদ আহমেদ পুনরায় দায়িত্বপ্রাপ্ত হন।

এর পরিপ্রেক্ষিতে আকিল উদ্দিন সিকদার ২০২৫ সালের ২৩ মার্চ তারিখে হাইকোর্টে একটি রিট পিটিশন (নং ৬৯৯৭/২৫) দাখিল করেন। আদালত তখন কারণ দর্শানোর জন্য রুল জারি করলেও, আকিল উদ্দিনের দায়ের করা রিটে স্থগিতাদেশ দিয়ে পুনরায় আব্দুর রশিদকে দায়িত্বে বহাল রাখার নির্দেশ দেয়।

মোঃ আব্দুর রশিদ আহমেদ আরও জানান, “আমি সম্পূর্ণ বৈধভাবে ও ইউপি সদস্যদের সমর্থনে দায়িত্বে রয়েছি। বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..